ফুলবাড়ীতে শিশু সুরক্ষা জোরদারে কর্মশালা, বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান
ফুলবাড়ীতে শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুর প্রতি সহিংসতা রোধ এবং শিশু সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় উদয়াঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস) উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় বাল্যবিবাহের কারণ ও এর দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব, শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশু অধিকার নিশ্চিতকরণ এবং শিশু সুরক্ষায় পরিবার, সমাজ ও সরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ইউএসএসের প্রকল্প কর্মকর্তা ঝরনা খাতুন কর্মশালাটি সঞ্চালনা করেন। তিনি বলেন, শিশুদের নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আলোচনায় ঝুঁকিপূর্ণ শিশুদের শনাক্তকরণ, জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে কার্যকর সমন্বয়ের মাধ্যমে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় উপজেলা সমাজসেবাঝ্যঝ কর্মকর্তা শরিফুল ইসলাম, ফুলবাড়ী থানার পরিদর্শক মিতু আহমেদ, ইউএসএসের প্রকল্প কর্মকর্তা নুরুন্নবী ইসলাম সরকার, স্পন্সরশিপ অফিসার রুবেল মিয়া, স্থানীয় ইমাম, ইউনিয়ন পরিষদের সদস্য, শিশু সুরক্ষা কমিটির সদস্য, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
