দুর্গাপুরে পুলিশের বিশেষ অভিযানে চাঁদাবাজি মামলার ৩ আসামি গ্রেপ্তার

Netrobangla24 Desk
প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬, ১:০৮ অপরাহ্ণ
দুর্গাপুরে পুলিশের বিশেষ অভিযানে চাঁদাবাজি মামলার ৩ আসামি গ্রেপ্তার

নেত্রকোনার দুর্গাপুর থানা পুলিশের বিশেষ অভিযানে চাঁদাবাজি মামলার তিন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২০ মে) পুলিশ সুপার, নেত্রকোনার নির্দেশনায় এবং সংশ্লিষ্ট কর্মকর্তার তত্ত্বাবধানে গত ২৪ ঘণ্টায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন পশ্চিম মোক্তারপাড়ার মেহেদী হাসান ওরফে সাহস (৩০), বাগিচাপাড়ার রাসেল মিয়া (৩০) এবং সাধুপাড়ার মেহেদী হাসান (২৮)। তারা সবাই দুর্গাপুর উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, দুর্গাপুর থানার এফআইআর নং-০৯, তারিখ ০৫/০৫/২০২৬ খ্রিঃ, পেনাল কোড ১৮৬০ এর ১৪৩/৩৮৫/৩৮৬/৩৪ ধারার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, পুলিশ সুপার নেত্রকোনা মহোদয়ের নির্দেশনায় অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত তিন আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন