দেশীয় গেমিং শিল্পকে আরও এগিয়ে নিতে নতুন উদ্যোগ নিয়েছে Akij Group–এর অঙ্গপ্রতিষ্ঠান আকিজ আইবস লিমিটেড। তরুণ গেমারদের জন্য ‘কুরবানি রান’ নামে নতুন একটি গেমিং টুর্নামেন্ট চালু করেছে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুনঃ- Southeast Bank চালু করলো Google Pay – Visa কার্ডে সহজ ডিজিটাল পেমেন্ট
শনিবার রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত আকিজ হাউজে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
আকিজ আইবস-এর গেমিং প্ল্যাটফর্ম Illusion Arc–এ এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আগ্রহীরা প্ল্যাটফর্মে নিবন্ধনের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ১০ জুন পর্যন্ত টুর্নামেন্ট চলবে। এতে অংশ নেওয়া সেরা ২৫ জন প্রতিযোগীর জন্য রাখা হয়েছে আকর্ষণীয় পুরস্কার। পুরস্কারের তালিকায় রয়েছে রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেনসহ আরও বিভিন্ন উপহার।
অনুষ্ঠানে আকিজ আইবস লিমিটেডের সিইও Zayed Bin Rashid বলেন, তরুণদের মাদক, অনলাইন জুয়া এবং অন্যান্য ক্ষতিকর আসক্তি থেকে দূরে রাখতে সুস্থ বিনোদনের বিকল্প তৈরি করা জরুরি। ‘কুরবানি রান’ সেই উদ্যোগেরই অংশ।
তিনি আরও জানান, ভবিষ্যতে এই প্ল্যাটফর্মকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দেশের গেমারদের জন্য একটি শক্তিশালী দেশীয় গেমিং ইকোসিস্টেম গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আকিজ রিসোর্সের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার পাশাপাশি ‘কুরবানি রান’ গেমের প্রধান ডেভেলপার Zubayer Al Hasan উপস্থিত ছিলেন।
📌 সূত্রঃ Akij Group Official Website
আরও পড়ুনঃ- গেমারদের জন্য নতুন ইয়ারবাড আনল OnePlus, এক চার্জেই চলবে ৫৪ ঘণ্টা









