আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৮:২৬ পূর্বাহ্ণ
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

গাছপালা কর্তনের কারণে মিরসরাইয়ের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বন্ধ

লাইনসংলগ্ন গাছপালা কর্তনের কাজের কারণে আজ বুধবার (৭ অক্টোবর) চট্টগ্রামের মিরসরাইয়ের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জোরারগঞ্জ উপকেন্দ্রের ২-২বি নম্বর ফিডারের আওতাধীন তিতাবটতলা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে লাইনের ওপর ঝুঁকিপূর্ণ গাছপালা কর্তনের কাজ করা হবে। এ কারণে নির্ধারিত সময় পর্যন্ত তিতাবটতলা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত বারইয়ারহাট, নন্দিগ্রাম, গণকছড়া, ধুমঘাট, জামালপুরের আংশিক এলাকা, পুরাতন পৌরসভা ও নতুন পৌরসভা এলাকায়ও গাছপালা কর্তনের কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নোটিশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কারণে গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, জরুরি প্রয়োজনে নির্ধারিত সময়ের আগেও যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে।

তাই সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

 

👍 আমাদের অফিসিয়াল Facebook Page