ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে নতুন ভারপ্রাপ্ত সচিব
প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১২:০৮ অপরাহ্ণ
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. এমদাদুল হক চৌধুরী।
ঢাকা, ৫ অক্টোবর ২০২৬—ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরীকে একই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়নের কথা জানানো হয়।
বারিতে বিদ্যুতের দামে নতুন হিসাব, কার্যকর হলো যে হার
অক্টোবর ৬, ২০২৬
প্রজ্ঞাপন অনুযায়ী, মো. এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়েই ভারপ্রাপ্ত সচিব হিসেবে প্রশাসনিক ও দাপ্তরিক দায়িত্ব পালন করবেন।
সরকারের এ আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। একই সঙ্গে আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
