অসংক্রামক রোগ ঠেকাতে ১৪ দফা করণীয়, নজরে খাদ্যাভ্যাসও

প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৯:৫৫ অপরাহ্ণ
অসংক্রামক রোগ ঠেকাতে ১৪ দফা করণীয়, নজরে খাদ্যাভ্যাসও

NCD প্রতিরোধে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে গুরুত্ব

অসংক্রামক রোগ (NCDs) প্রতিরোধে খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নজরদারি ও জনসচেতনতার ওপর গুরুত্ব দিয়ে একাধিক করণীয় তুলে ধরা হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (BARC) সচেতনতা কর্মসূচির শেষ পর্যায়ে এসব বিষয়ে সমন্বিত উদ্যোগের কথা বলা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) ঢাকার ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের অডিটোরিয়ামে ‘Food Safety and Non-Communicable Diseases (NCDs)’ শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির আলোচনায় নিরাপদ খাদ্য, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও অসংক্রামক রোগ প্রতিরোধের মধ্যে সম্পর্ক তুলে ধরা হয়। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলা হয়।

কর্মসূচিতে উপস্থাপিত করণীয়গুলোর মধ্যে নিরাপদ পদ্ধতিতে ফল পাকানো, সংরক্ষণ ও বাজারজাতকরণ, খাদ্যে ক্ষতিকর উপাদান নিয়ন্ত্রণ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার বিষয় রয়েছে।

এ ছাড়া Trans Fat, অতিরিক্ত লবণ ও চিনি কমানো, খাদ্যে Heavy Metal, Pesticide Residue, Chemical ও Microplastic-সহ বিভিন্ন Hazard নিয়ন্ত্রণ ও পরীক্ষা জোরদারের বিষয়ও আলোচনায় এসেছে।

NCD প্রতিরোধে মন্ত্রণালয়, বিভাগ ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিত কার্যক্রম জোরদারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়েছে। পাশাপাশি One Health ভিত্তিক Surveillance ব্যবস্থার মাধ্যমে সমন্বিত নজরদারি ও গবেষণার গুরুত্ব দেওয়া হয়েছে।

খাদ্য উৎপাদক, ব্যবসায়ী, Fast Food ও সংশ্লিষ্ট খাদ্য প্রতিষ্ঠানের জন্য খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ এবং সচেতনতা কার্যক্রমের কথাও করণীয় তালিকায় রয়েছে। শিশুদের NCD থেকে রক্ষায় স্কুল, মাদ্রাসা ও কলেজ পর্যায়ের ক্যান্টিনে অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার না রাখার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া খাদ্যে অতিরিক্ত লবণ ও চিনির ব্যবহার কমাতে খাদ্যাভ্যাস পরিবর্তন, খাদ্যের নিরাপত্তা ও গুণগত মান নিশ্চিতকরণ এবং নির্ধারিত সময়ের মধ্যে কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

কর্মসূচিতে অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিদের এসব বিষয়ে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও NCD প্রতিরোধকে দীর্ঘমেয়াদি জনস্বাস্থ্য কার্যক্রমের অংশ হিসেবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page