মনোহরদীতে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
মনোহরদীতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নরসিংদীর মনোহরদীতে যৌতুক মামলায় দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানায় দণ্ডিত পলাতক আসামি মাহমুদুল হাসান রুদ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মাহমুদুল হাসান রুদ্র মনোহরদী উপজেলার হাজীপুর তামাককান্দা গ্রামের আবুল কাশেমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের সিআর মামলা নং-২৪৭(১)/২৪-এ যৌতুকের অভিযোগে দায়ের করা মামলায় আদালত মাহমুদুল হাসান রুদ্রকে দুই বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন। আদালতের রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।
পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গতরাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে মনোহরদী থানার এসআই (নিঃ) আল ইসলাম সঙ্গীয় এসআই (নিঃ) মোবারক হোসেন ও পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে সাজাপ্রাপ্ত আসামি মাহমুদুল হাসান রুদ্রকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রুদ্রকে গ্রেপ্তার করা হয়েছে।
মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, “আদালতের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে মনোহরদী থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মাহমুদুল হাসান রুদ্রকে গ্রেপ্তার করা হয়েছে।”
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
