ফ্যাসিস্ট যাদের ছাড় দিয়েছি, তারাই আজ মাথার ওপর: আবু হোসেন পনি
জিয়া মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বক্তব্য দেন আবু হোসেন পনি।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে অতীতে দেওয়া রাজনৈতিক ছাড়ের বিষয় তুলে ধরে মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি বলেছেন, “যাদের ছাড় দিয়েছি, তারাই আজ আমাদের মাথার ওপর বসে আছে।” তাঁর দাবি, ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনে অতীতে ছাড় পাওয়া কিছু ব্যক্তি আবারও নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যাশা করছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে মোংলার মালগাজী ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘করব কাজ, গড়ব দেশ—সোনার বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে আবু হোসেন পনি বলেন, অতীতে যাদের ছাড় দেওয়া হয়েছিল, তাদের কেউ কেউ এখন আবার নির্বাচনী মাঠে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন।
তিনি বলেন, “যাদের ছাড় দিয়েছি, তারাই আজ বিএনপির মাথার ওপর বসে আছে।” স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনৈতিক সমীকরণ নিয়ে আলোচনা চলছে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মোংলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাকির হোসেন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. জামাল হোসেন, বাগেরহাট জেলা জিয়া মঞ্চের সহসভাপতি হোসাইন আল হাদি, চাঁদপাই ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ শাহআলম, সুন্দরবন ইউনিয়ন বিএনপির সভাপতি খানজাহান সরদার, চাঁদপাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আ. হাকিম বাচ্চু এবং মোংলা উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. আল-আমিন শেখ।
বক্তারা স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনের কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করেন। স্থানীয় সরকার নির্বাচন ঘিরে বিভিন্ন বিষয়ও আলোচনায় উঠে আসে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা উপজেলা জিয়া মঞ্চের সভাপতি মো. হাসান শেখ মেহেদী। সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. মামুন শরীফ।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া মঞ্চের নেতা-কর্মীরা একটি আনন্দ র্যালি বের করেন। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মালগাজী ক্লাবে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
