পত্নীতলায় শ্রমিকদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
পত্নীতলায় দেশকে অস্থির করার অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নওগাঁর পত্নীতলায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা ও নজিপুর পৌর শ্রমিক দল।
সোমবার বিকেলে নজিপুর পৌর এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নজিপুর পৌর শ্রমিক দলের সভাপতি মাসুম রেজার সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বিএনপি ও শ্রমিক দলের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা দেশবিরোধী কর্মকাণ্ড ও সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে যেকোনো ধরনের অপতৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি, নজিপুর পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক এ জেড মিজান, সাংগঠনিক সম্পাদক মো. রমজান আলী সরদার।
এ ছাড়া উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক সাগর হোসেন, নজিপুর পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল সোবহানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
