মান্দায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা, অপরাধ নিয়ন্ত্রণে জোর

প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৮ অপরাহ্ণ
মান্দায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা, অপরাধ নিয়ন্ত্রণে জোর

মান্দায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ নিয়ন্ত্রণ নিয়ে মাসিক সভায় আলোচনা করা হয়।

নওগাঁর মান্দায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন, জননিরাপত্তা এবং স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, একটি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে মাদক, অপরাধমূলক কর্মকাণ্ড ও সামাজিক অনিয়ম নিয়ন্ত্রণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page