পত্নীতলায় পুকুরের পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ
পত্নীতলায় পুকুরের পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

পত্নীতলার শিয়াল দিঘি পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে।

নওগাঁর পত্নীতলা উপজেলায় পুকুরের পানিতে ডুবে সাফিন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মধুইল রাউতাড়া গ্রামের শিয়াল দিঘি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাফিন ওই গ্রামের সোহাগের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে সাফিন তার মায়ের সঙ্গে বাড়ির কাছের শিয়াল দিঘি পুকুরের পাশে ছিল। এ সময় শিশুটির মা পুকুরপাড়ে বসে তরকারি কাটছিলেন। একই সময়ে কয়েকজন ব্যক্তি পুকুরে গোসল করছিলেন।

একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে সাফিন পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন।

পরে স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে সাফিনকে উদ্ধার করা হয়। দ্রুত তাকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক ডা. নিশাত তাসনিম শিশুটিকে মৃত ঘোষণা করেন।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page