রাণীনগরে ২০ হেক্টর জলাশয়ে ২৭১ কেজি মাছের পোনা অবমুক্ত

প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২১ অপরাহ্ণ
রাণীনগরে ২০ হেক্টর জলাশয়ে ২৭১ কেজি মাছের পোনা অবমুক্ত

নওগাঁর রাণীনগরে ২০ হেক্টর জলাশয়ে ২৭১ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

নওগাঁর রাণীনগরে অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষায় প্লাবিত এলাকা ও প্রাতিষ্ঠানিক বিভিন্ন জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলার ২০ হেক্টর জলাশয়ে মোট ২৭১ কেজি মাছের পোনা ছাড়া হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার রক্তদহ বিল পাখি পল্লী ও পর্যটন এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। একই অনুষ্ঠানে বৃক্ষরোপণ ও গরু বিতরণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়।

রাণীনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে রাজস্ব খাতের আওতায় উপজেলা পর্যায়ে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলী, বগুড়ার সান্তাহার মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্লাবনভূমি উপকেন্দ্রের কর্মকর্তা ড. মোছা. সোনিয়া শারমিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন চৈতি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, সমবায় কর্মকর্তা জাফরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

মাছের পোনা অবমুক্তকরণ শেষে রক্তদহ বিল পাখি পল্লী ও পর্যটন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরে সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজুর নিজস্ব অর্থায়নে কয়েকটি গরু বিতরণ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে স্থানীয় পর্যায়ে মাছের উৎপাদন বৃদ্ধি, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page