আবারও বাড়ল সিগারেটের দাম, নতুন দাম কত?

প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ণ
আবারও বাড়ল সিগারেটের দাম, নতুন দাম কত?

সিগারেটের নতুন দাম নির্ধারণ

নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য (প্রতি ১০ শলাকা) বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নিম্নস্তরের সিগারেটের ১০ শলাকার প্যাকেটের দাম ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ করা হচ্ছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রিসভায় প্রস্তাবটি উপস্থাপন করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। এতে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর আওতায় নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য পরিবর্তনের পাশাপাশি সিগারেটের মূল্য নির্ধারণ এবং স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহার বিধিমালার সংশ্লিষ্ট দুটি প্রজ্ঞাপন সংশোধনের কথা বলা হয়েছে।

সংশোধনের মাধ্যমে নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ‘৬২ টাকা ও তদূর্ধ্ব’-এর পরিবর্তে ‘৬৫ টাকা ও তদূর্ধ্ব’ পুনর্নির্ধারণ করা হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নস্তরের সিগারেটের মূল্য পুনর্নির্ধারণের ফলে এ খাতে অবৈধ বাণিজ্য কমবে। একই সঙ্গে সরকারের রাজস্ব ঘাটতিও হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page