আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১১ পূর্বাহ্ণ
আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিদ্যুৎ বন্ধের ঘোষণা

পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় জরুরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (৫ সেপ্টেম্বর) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর দেবীগঞ্জ জোনাল অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যুৎ সংযোগের আশপাশে থাকা গাছের ডালপালা ছাঁটাই ও ‘রাইট অব ওয়ে’ নিশ্চিত করার কাজ করা হবে। এ কারণে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দেবীগঞ্জ পৌরসভা এলাকার গ্রাহকদের বিদ্যুৎ সুবিধা বন্ধ থাকবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হবে।

সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে গ্রাহকদের আগাম জানাতে সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করা হয়েছে।

স্থানীয় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে নিরবচ্ছিন্ন ও নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যেই এ রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

সূত্র: bvnews24

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

 

👍 আমাদের অফিসিয়াল Facebook Page