আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের কারামুক্তির ১৯ বছর

প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের কারামুক্তির ১৯ বছর

তারেক রহমানের কারামুক্তির ১৯ বছর

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ (৩ সেপ্টেম্বর)। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দিনটিকে তারেক রহমানের কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছেন।

২০০৭ সালের সেনা সমর্থিত ওয়ান-ইলেভেন সরকারের সময় তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে ৭ মার্চ ভোররাতে তার বাসা থেকে আটক করা হয়। এরপর তাকে দীর্ঘ ৫৫৪ দিন কারাবন্দি থাকতে হয়।

বিএনপির পক্ষ থেকে বলা হয়, কারাগারে থাকার সময় রিমান্ডের নামে তার ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। নির্যাতনের কারণে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে রাজধানীর তৎকালীন পিজি হাসপাতালে ভর্তি করা হয়।

দীর্ঘ চিকিৎসার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর সব মামলায় জামিন পান তারেক রহমান। এরপর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মুক্তি লাভ করেন।

মুক্তির পর উচ্চ আদালতের নির্দেশে উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যের লন্ডনে নেওয়া হয়। সে সময় তার সঙ্গে যান স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র মেয়ে জাইমা রহমান।

এরপর থেকেই শুরু হয় তার দীর্ঘ প্রবাস জীবন। লন্ডনে অবস্থান করেও তিনি বিএনপির সাংগঠনিক কার্যক্রমে যুক্ত রয়েছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়।

বিএনপির নেতাকর্মীদের কাছে তারেক রহমানের কারামুক্তির দিনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি দিন হিসেবে বিবেচিত। প্রতি বছর এ উপলক্ষে দল ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page