শেরপুরে ১০ অসচ্ছল পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৩:২১ অপরাহ্ণ
শেরপুরে ১০ অসচ্ছল পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

শেরপুরে আয়বর্ধক কর্মসূচির আওতায় অসচ্ছল পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়

বগুড়ার শেরপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ২০২৫-২০২৬ অর্থবছরের বিশেষ বরাদ্দের আওতায় উপজেলার ১০টি অসচ্ছল পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। আয়বর্ধক কর্মসূচির মাধ্যমে এসব পরিবারকে স্বাবলম্বী করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টায় উপজেলার খন্দকাটোলা গ্রামে সমাজ উন্নয়ন সংস্থা (এসডিএস) আয়োজিত ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাঈম হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ উন্নয়ন সংস্থার (এসডিএস) নির্বাহী পরিচালক আব্দুর রহিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবারুণ ঐক্য সংঘের নির্বাহী পরিচালক নূরে আলম জিকু, সমাজকর্মী মঞ্জুরুল ইসলাম, আসাদুল ইসলাম ও সাংবাদিক আবু জাহেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে আয়বর্ধক কর্মসূচির মাধ্যমে অসচ্ছল পরিবারগুলোকে স্বাবলম্বী করার লক্ষ্যে মিনা খাতুন, নুরুন্নাহার, শেফা বেগম, ফুলমতি, মাহমুদা, ফাতেমা, আব্দুরী, লাকী ও আরশিনাসহ মোট ১০টি পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়।

আয়বর্ধক এই কর্মসূচির মাধ্যমে ছাগল পালন করে উপকারভোগী পরিবারগুলো ভবিষ্যতে নিজেদের আর্থিক অবস্থার উন্নয়ন করতে পারবে বলে আশা করছেন আয়োজকরা।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page