টেলিটকের বর্তমান কম্বো অফার ৩৬ টাকায় ৩.৬ জিবি থেকে ৪০ জিবি
টেলিটকের নতুন কম্বো অফার প্যাকেজ
সরকারি মোবাইল অপারেটর টেলিটক গ্রাহকদের জন্য নতুন করে একাধিক কম্বো অফার প্যাকেজ চালু রেখেছে। এসব প্যাকেজে ইন্টারনেট, মিনিট ও এসএমএস একসঙ্গে পাওয়া যাচ্ছে, ফলে আলাদা আলাদা প্যাক কেনার প্রয়োজন কমছে। টেলিটকের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে ৭ দিন ও ৩০ দিনের মেয়াদে বিভিন্ন দামের মোট ১২টি কম্বো অফার পাওয়া যাচ্ছে।
সবচেয়ে কম দামের প্যাকেজে মাত্র ৩৬ টাকায় ৩.৬ জিবি ইন্টারনেট, ৩৬ মিনিট ও ৩৬টি এসএমএস পাওয়া যাবে। অন্যদিকে সবচেয়ে বড় প্যাকেজে ৬২৪ টাকায় ৪০ জিবি ইন্টারনেট, ৯০০ মিনিট ও ১০০টি এসএমএস দেওয়া হচ্ছে।
টেলিটকের এসব অফার মূলত নিয়মিত ইন্টারনেট ব্যবহারকারী, অনলাইন ক্লাস ও মিটিংয়ে অংশ নেওয়া শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং বেশি কথা বলা গ্রাহকদের জন্য উপযোগী বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
৭ দিনের মেয়াদের প্যাকেজগুলোর মধ্যে ৩৬ টাকার অফারের পাশাপাশি ৫২ টাকায় ১ জিবি ও ৫৫ মিনিট এবং ১৬৭ টাকায় ৫ জিবি ও ২৫০ মিনিটের অফার রয়েছে। স্বল্প মেয়াদে কম খরচে ডাটা ও মিনিট ব্যবহারের জন্য এগুলো আকর্ষণীয় হতে পারে।
৩০ দিনের প্যাকেজে রয়েছে বিভিন্ন স্তরের অফার। ১০৬ টাকায় ১.২ জিবি ও ১৫০ মিনিট, ২০৮ টাকায় ৫ জিবি ও ২৫০ মিনিট, ২১৮ টাকায় ১০ জিবি ও ১০০ মিনিট এবং ২৩৪ টাকায় ২ জিবি ও ৩৫০ মিনিট পাওয়া যাচ্ছে। এছাড়া ৩১১ ও ৩১২ টাকার দুটি প্যাকেজে ৫ জিবি ও ৪৫০ মিনিট এবং ১০ জিবি ও ৩৫০ মিনিট দেওয়া হচ্ছে।
যারা দীর্ঘ সময় ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য ৪১৬ টাকায় ১২ জিবি, ৫০০ মিনিট ও ৩৫০ এসএমএসের প্যাকেজ রয়েছে। সবচেয়ে বড় দুই প্যাকেজ হলো ৫৭২ টাকায় ৩৫ জিবি ও ৮০০ মিনিট এবং ৬২৪ টাকায় ৪০ জিবি ও ৯০০ মিনিট।
টেলিটকের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিটি অফারের জন্য আলাদা ডায়াল কোড রয়েছে এবং গ্রাহকরা সরাসরি কোড ডায়াল করেই প্যাকেজ চালু করতে পারবেন।
টেলিটকের বর্তমান কম্বো অফার প্যাকেজ
|
ইন্টারনেট |
মিনিট |
এসএমএস |
মেয়াদ |
মূল্য |
ডায়াল কোড |
|---|---|---|---|---|---|
|
৩.৬ জিবি |
৩৬ মিনিট |
৩৬টি |
৭ দিন |
৩৬ টাকা |
Code : *111*5# |
|
১ জিবি |
৫৫ মিনিট |
৫০টি |
৭ দিন |
৫২ টাকা |
Code : *111*102# |
|
১.২ জিবি |
১৫০ মিনিট |
১২০টি |
৩০ দিন |
১০৬ টাকা |
Code : *111*103# |
|
৫ জিবি |
২৫০ মিনিট |
৩০০টি |
৩০ দিন |
২০৮ টাকা |
Code : *111*104# |
|
১০ জিবি |
১০০ মিনিট |
৫০টি |
৩০ দিন |
২১৮ টাকা |
Code : *111*107# |
|
২ জিবি |
৩৫০ মিনিট |
২০টি |
৩০ দিন |
২৩৪ টাকা |
Code : *111*108# |
|
৫ জিবি |
২৫০ মিনিট |
৫০টি |
৭ দিন |
১৬৭ টাকা |
Code: *111*126# |
|
১০ জিবি |
৩৫০ মিনিট |
১০০টি |
৩০ দিন |
৩১২ টাকা |
Code: *111*105# |
|
৫ জিবি |
৪৫০ মিনিট |
৫০টি |
৩০ দিন |
৩১১ টাকা |
Code: *111*109# |
|
১২ জিবি |
৫০০ মিনিট |
৩৫০টি |
৩০ দিন |
৪১৬ টাকা |
Code: *111*110# |
|
৩৫ জিবি |
৮০০ মিনিট |
১০০টি |
৩০ দিন |
৫৭২ টাকা |
Code: *111*111# |
|
৪০ জিবি |
৯০০ মিনিট |
১০০টি |
৩০ দিন |
৬২৪ টাকা |
Code: *111*112# |
টেলিটকের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিটি অফারের জন্য আলাদা ডায়াল কোড রয়েছে এবং গ্রাহকরা সরাসরি কোড ডায়াল করেই প্যাকেজ চালু করতে পারবেন।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
