রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হয়েছেন কর্নেল (অব.) অলি আহমেদ।
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদের নাম ঘোষণা করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত জোটের বৈঠক শেষে এ ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৈঠক শেষে নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের পক্ষ থেকে এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
এর আগে রাষ্ট্রপতি নির্বাচনসহ পরবর্তী রাজনৈতিক করণীয় নিয়ে আলোচনা করতে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা বৈঠকে বসেন। বৈঠকে সম্ভাব্য প্রার্থী নির্বাচন, পারস্পরিক রাজনৈতিক সমঝোতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার উপস্থিত ছিলেন। এছাড়া এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদও বৈঠকে অংশ নেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদসহ জোটের শীর্ষ নেতারা।
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা ও প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া চলমান রয়েছে। ১১ দলীয় জোটের পক্ষ থেকে অলি আহমেদের নাম ঘোষণার মাধ্যমে তাদের প্রার্থী চূড়ান্ত করা হলো।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
