৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে শাওমির নতুন রেডমি ১৭, দাম কত?

প্রযুক্তি বিষয়ক প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৩:১৮ অপরাহ্ণ
৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে শাওমির নতুন রেডমি ১৭, দাম কত?

৭,৫০০ এমএএইচ ব্যাটারি ও গরিলা গ্লাস ৭আইসহ নতুন Redmi 17 উন্মোচন করেছে শাওমি।

ঢাকা, ৬ আগস্ট ২০২৬ — দীর্ঘস্থায়ী ব্যাটারি, শক্তিশালী পারফরম্যান্স ও টেকসই ডিজাইনের ওপর গুরুত্ব দিয়ে বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন রেডমি ১৭ উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড শাওমি।

নতুন এই স্মার্টফোনে রয়েছে ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, কর্নিং গরিলা গ্লাস ৭আই সুরক্ষা এবং ডায়নামিক আরজিবি লাইট ডিজাইন। ব্যবহারকারীদের দৈনন্দিন কাজ, বিনোদন ও গেমিংয়ের অভিজ্ঞতা উন্নত করার লক্ষ্যেই ডিভাইসটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

রেডমি ১৭-এ দেওয়া হয়েছে ৭,৫০০ এমএএইচের বড় ব্যাটারি, যা একবার পূর্ণ চার্জে দুই দিনের বেশি সময় পর্যন্ত ব্যবহার করা যাবে বলে দাবি করেছে শাওমি। পাশাপাশি এতে রয়েছে ৪৫ ওয়াট টার্বো চার্জিং সুবিধা। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এই প্রযুক্তির মাধ্যমে প্রায় ৪৫ মিনিটে ব্যাটারির ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করা সম্ভব।

স্মার্টফোনটিতে রয়েছে ৬ দশমিক ৯ ইঞ্চির বড় ডিসপ্লে এবং ১২০ হার্জ রিফ্রেশ রেট। স্ক্রলিং, ওয়েব ব্রাউজিং ও ভিডিও দেখার সময় ব্যবহারকারীরা আরও মসৃণ অভিজ্ঞতা পাবেন। ফোনের ডিসপ্লে সুরক্ষায় ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই।

পারফরম্যান্সের জন্য রেডমি ১৭-এ রয়েছে মিডিয়াটেক হেলিও জি৯১-আলট্রা প্রসেসর এবং শাওমি হাইপারওএস ৩ অপারেটিং সিস্টেম। শাওমির দাবি, দৈনন্দিন ব্যবহার, মাল্টিটাস্কিং ও বিনোদনের কাজে দীর্ঘ সময় ধরে স্থিতিশীল পারফরম্যান্স দেবে ডিভাইসটি।

ছবি তোলার জন্য স্মার্টফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের এআই ডুয়েল ক্যামেরা সেটআপ। এছাড়া ধুলা ও পানির ছিটা থেকে সুরক্ষার জন্য এতে আইপি৬৪ ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিস্ট্যান্স সুবিধা যুক্ত করা হয়েছে।

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ব্যবহারকারীদের দ্রুতগতির জীবনযাত্রার সঙ্গে মানিয়ে নিতে রেডমি ১৭ তৈরি করা হয়েছে। দীর্ঘস্থায়ী ব্যাটারি, দ্রুত চার্জিং, শক্তিশালী পারফরম্যান্স ও প্রিমিয়াম ডিজাইনের সমন্বয়ে ডিভাইসটি ব্যবহারকারীদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করবে।

রেডমি ১৭ পাওয়া যাচ্ছে ওক গ্রিন, ডিপ ব্লু ও ব্ল্যাক—এই তিনটি রঙে। ফোনটির ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ২২ হাজার ৯৯৯ টাকা এবং ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ২৪ হাজার ৯৯৯ টাকা।

দেশজুড়ে শাওমির অনুমোদিত স্টোর ও রিটেইল পার্টনারদের কাছে নতুন এই স্মার্টফোন পাওয়া যাচ্ছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page