ব্র্যাকে সিনিয়র অফিসার নিয়োগ, আবেদন চলবে ৩০ জুন পর্যন্ত

reporter
শিক্ষা ও ক্যারিয়ার প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৬:১৬ অপরাহ্ণ
ব্র্যাকে সিনিয়র অফিসার নিয়োগ, আবেদন চলবে ৩০ জুন পর্যন্ত

ব্র্যাকে সিনিয়র অফিসার নিয়োগ

ব্র্যাকে সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ৩০ জুন পর্যন্ত।

বাংলাদেশের অন্যতম বৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ইনকোয়ারি, এইচসিএমপি বিভাগে ‘সিনিয়র অফিসার’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ৩০ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ইনকোয়ারি, এইচসিএমপি বিভাগে সিনিয়র অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। পদসংখ্যা নির্ধারণ করা হয়নি। নির্বাচিত প্রার্থীর কর্মস্থল হবে কক্সবাজার। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

এ ছাড়া চাকরির সঙ্গে থাকছে সাপ্তাহিক দুই দিনের ছুটি, স্বাস্থ্য ও জীবনবিমা, পিতৃত্ব ও মাতৃত্বকালীন ছুটি, উৎসব বোনাস, মোবাইল বিল এবং ব্র্যাকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা।

বিষয় তথ্য
প্রতিষ্ঠানের নাম ব্র্যাক
পদের নাম সিনিয়র অফিসার
বিভাগ ইনকোয়ারি, এইচসিএমপি
পদসংখ্যা নির্ধারিত নয়
কর্মস্থল কক্সবাজার
বেতন আলোচনা সাপেক্ষে
আবেদন শেষ ৩০ জুন ২০২৬

প্রার্থীর বয়স: ন্যূনতম ১৮ বছর হতে হবে

আবেদনের যোগ্যতা

১. স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে

২. কম্পিউটার অফিসে ও আইটি বিষয়ে দক্ষতা থাকতে হবে

৩. ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা আবেদনের পদ্ধতিসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন