নেত্রকোনার সবচেয়ে বড় কোরবানির গরু ‘ঈশা খাঁ’

প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
নেত্রকোনার সবচেয়ে বড় কোরবানির গরু ‘ঈশা খাঁ’

,

৮৫৮

কোরবানির ঈদকে সামনে রেখে নেত্রকোনাজুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু বিশাল আকৃতির ফ্রিজিয়ান ষাঁড় ‘ঈশা খাঁ’। প্রায় সাড়ে ৪২ মণ ওজনের এই গরুটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার অনেকেই আগ্রহ নিয়ে জানতে চাইছেন এর দাম ও পরিচর্যার গল্প।
নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ফচিকা গ্রামের খামারি ও সাবেক ইউপি সদস্য খায়রুল ইসলামের খামারেই জন্ম ঈশা খাঁর। তিন বছর আট মাস বয়সী এই গরুটির উচ্চতা প্রায় সাড়ে ৫ ফুট এবং দৈর্ঘ্য প্রায় ৯ ফুট। জন্মের পর থেকেই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে দেশীয় খাবার খাইয়ে এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে বড় করে তোলা হয়েছে তাকে।
খামারি খায়রুল ইসলাম জানান, গরুটি তার কাছে শুধুই একটি পশু নয়, পরিবারের একজন সদস্যের মতো। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই প্রথমে ঈশা খাঁকে দেখতে যান তিনি। আবার রাতে ঘুমাতেও যান গরুটিকে দেখে। তার ভাষায়, “সন্তানের মতো করেই লালন-পালন করেছি ঈশা খাঁকে।”
প্রতিদিন প্রায় এক মণ খাবার লাগে গরুটির জন্য। খাদ্য তালিকায় রয়েছে কাঁচা ঘাস, খড়, কলা, গম, ধানের ভুসি, খইল, শাকসবজি ও বিভিন্ন গাছের লতাপাতা। তবে শেওড়াগাছের পাতা ঈশা খাঁর সবচেয়ে প্রিয় খাবার বলে জানান খামারি পরিবার।
গত বছর গরুটির দাম ৯ লাখ টাকা পর্যন্ত উঠলেও মায়ার কারণে বিক্রি করেননি খায়রুল ইসলাম। তবে এবার কোরবানির ঈদে ভালো দাম পেলে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
খামারির স্ত্রী তাহমিনা আক্তার মালা বলেন, “ঈশা খাঁ আমাদের পরিবারেরই একজন সদস্য। তাকে দেখতে প্রতিদিন অনেক মানুষ বাড়িতে আসেন। মানুষের আগ্রহ দেখে আমাদেরও খুব ভালো লাগে।”
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, প্রাণিসম্পদ বিভাগের পরামর্শ অনুযায়ী সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরুটিকে লালন-পালন করা হয়েছে। তার মতে, বর্তমানে ‘ঈশা খাঁ’ নেত্রকোনা জেলার সবচেয়ে বড় কোরবানির গরুগুলোর অন্যতম।

sib news 2026 09 30 rain forecast chattogram sylhet
যেসব বিভাগে বৃষ্টি হতে পারে আজ
সেপ্টেম্বর ৩০, ২০২৬
👍 আমাদের অফিসিয়াল Facebook Page