দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান Walton নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘অফিস অ্যাসিস্ট্যান্ট’ পদে কর্মী নিয়োগ দেবে। সবচেয়ে বড় বিষয় হলো, এ পদে আবেদন করতে শুধু এসএসসি পাস হলেই হবে, কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৪ মে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহীরা আগামী ২০ মে ২০২৬ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আরও পড়ুন- বাংলাদেশ ব্যাংকে নতুন নিয়োগ, ২৬ পদে আবেদন শুরু
প্রতিষ্ঠানটি জানিয়েছে, অফিস অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২ জনকে নিয়োগ দেওয়া হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করার সুযোগ পাবেন। চাকরিটি হবে ফুলটাইম ভিত্তিতে।
শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক বা এসএসসি পাস হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে সাধারণ দক্ষতা থাকতে হবে। তবে কোনো ধরনের পূর্ব অভিজ্ঞতা বাধ্যতামূলক নয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ন্যূনতম ১৮ বছর। নির্বাচিত প্রার্থীদের কুমিল্লার মুরাদনগর এবং ফেনীতে কাজ করার সুযোগ থাকবে।
বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন কর্মীরা। বর্তমানে কম শিক্ষাগত যোগ্যতায় বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ তুলনামূলক কম থাকায় ওয়ালটনের এই নিয়োগ বিজ্ঞপ্তি চাকরিপ্রার্থীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
বিশেষ করে যারা এসএসসি পাসের পর দ্রুত চাকরিতে যুক্ত হতে চান, তাদের জন্য এটি হতে পারে গুরুত্বপূর্ণ সুযোগ। দেশের বড় করপোরেট প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের ক্ষেত্রেও সহায়ক হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যেই অনলাইনে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদন করার সময় ব্যক্তিগত তথ্য ও শিক্ষাগত যোগ্যতা সঠিকভাবে পূরণ করতে হবে।
এক নজরে ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
| বিষয় | বিস্তারিত |
|---|---|
| প্রতিষ্ঠানের নাম | ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি |
| পদের নাম | অফিস অ্যাসিস্ট্যান্ট |
| পদসংখ্যা | ২টি |
| শিক্ষাগত যোগ্যতা | এসএসসি পাস |
| অভিজ্ঞতা | প্রয়োজন নেই |
| চাকরির ধরন | ফুলটাইম |
| প্রার্থীর ধরন | নারী-পুরুষ উভয় |
| বয়সসীমা | কমপক্ষে ১৮ বছর |
| কর্মস্থল | কুমিল্লা (মুরাদনগর), ফেনী |
| বেতন | আলোচনা সাপেক্ষে |
| আবেদনের শেষ সময় | ২০ মে ২০২৬ |
সূত্র: ওয়ালটন নিয়োগ বিজ্ঞপ্তি
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুন- ব্র্যাকে বড় নিয়োগ, চাকরির সঙ্গে মিলবে যেসব বাড়তি সুবিধা










