স্মার্টফোন বাজারে নতুন চমক আনতে ইনফিনিক্স নোট ৬০ প্রো আগামী ১৩ এপ্রিল ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে যাচ্ছে। লঞ্চের আগেই কোম্পানি এই ডিভাইসটির রঙের অপশন, র্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট নিশ্চিত করেছে, যা ইতিমধ্যে টেকপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
অফিসিয়াল ওয়েবসাইটে ফোনটির ডিজাইন ও মূল ফিচারগুলো প্রকাশ করা হয়েছে, যেখানে এর প্রিমিয়াম লুক এবং শক্তিশালী পারফরম্যান্সের ইঙ্গিত পাওয়া গেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এটি হবে এই সিরিজের প্রথম ফোন যা ভারতীয় বাজারে লঞ্চ হচ্ছে।
আরও পড়ুন- ৭০০০mAh ব্যাটারি নিয়ে আসছে OPPO A6s Pro 5G, ১৪ এপ্রিল লঞ্চ
এর আগে, চলতি বছরের শুরুতে Note 60 বেস মডেল এবং একটি Ultra ভ্যারিয়েন্ট বিভিন্ন সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গেলেও, সেগুলোর অফিসিয়াল লঞ্চ সম্পর্কে এখনো কোনো ঘোষণা দেয়নি কোম্পানি।
বাংলাদেশে কবে আসতে পারে
এখন পর্যন্ত ইনফিনিক্সের পক্ষ থেকে বাংলাদেশে Note 60 Pro লঞ্চের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তবে পূর্বের লঞ্চ ট্রেন্ড অনুযায়ী দেখা যায়, ভারত লঞ্চের ২–৪ সপ্তাহের মধ্যেই বাংলাদেশে ফোনটি আসার সম্ভাবনা আছে।
অর্থাৎ, যদি সব ঠিক থাকে, তাহলে এপ্রিলের শেষ সপ্তাহ বা মে মাসের শুরুতে বাংলাদেশে ইনফিনিক্স নোট 60 প্রো লঞ্চ হতে পারে।
অফিসিয়াল তথ্য অনুযায়ী, ইনফিনিক্স নোট 60 pro স্মার্টফোনটি সোলার অরেঞ্জ, ডিপ ওশান ব্লু এবং মোকা ব্রাউন এই তিনটি আকর্ষণীয় রঙে বাজারে আসবে। ডিভাইসটিতে রয়েছে 6.78 ইঞ্চির 1.5k (1208 × 2644 পিক্সেল) AMOLED LTPS ডিসপ্লে, যা 144Hz রিফ্রেশ রেট, সর্বোচ্চ 4,500 নিটস ব্রাইটনেস, 2304 Hz PWM ডিমিং এবং 93.18% স্ক্রিন-টু-বডি রেশিও সমর্থন করে। স্ক্রিনটি Corning Gorilla Glass 7i দ্বারা সুরক্ষিত এবং এতে Always-On Display ফিচারও রয়েছে।
পারফরম্যান্সের দিক থেকে, স্মার্টফোনটি ৪nm Snapdragon 7s Gen 4 চিপসেট দ্বারা চালিত, যার সঙ্গে রয়েছে Adreno A810 GPU। এতে 8 GB RAM দেওয়া হয়েছে, যা ভার্চুয়ালভাবে আরও 8 GB পর্যন্ত বাড়ানো যাবে। স্টোরেজ অপশনে রয়েছে 128 GB ও 256 GB UFS 2.2। ডিভাইসটি Android 16 ভিত্তিক XOS 16 অপারেটিং সিস্টেমে চলবে।
ফোনটির অন্যতম আকর্ষণ হলো এর Active Matrix LED লাইটিং সিস্টেম, যা কাস্টমাইজযোগ্য এবং NFC-ভিত্তিক ইন্টারঅ্যাকশন সমর্থন করে ডিজাইনে কিছুটা Nothing এর Glyph Interface এর ছোঁয়া রয়েছে।
এছাড়া এতে ব্যবহৃত হয়েছে 3D IceCore Vapor Chamber কুলিং সিস্টেম, যা কার্যকরভাবে তাপ নিয়ন্ত্রণ করে এবং Call of Duty Mobile-এ 120FPS গেমিং সাপোর্ট দেয়।
এতে একটি ডেডিকেটেড AI বাটন রয়েছে এবং My Health অ্যাপের মাধ্যমে হার্ট রেট, ব্লাড অক্সিজেন ও HRV মনিটর করা যাবে। ক্যামেরা সেকশনে রয়েছে 50MP OIS-সহ প্রাইমারি সেন্সর ও 8MP আল্ট্রাওয়াইড লেন্সসহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ।
সামনে রয়েছে 13MP সেলফি ক্যামেরা। ফোনটি 4K ভিডিও রেকর্ডিংসহ AI Cam, Super Night, Vlog, Dual Video ও Pro Mode-এর মতো একাধিক ফিচার সমর্থন করে।
অডিওর জন্য এতে JBL টিউনড ডুয়াল স্টেরিও স্পিকার, Hi-Res Audio, DTS এবং Widevine L1 সাপোর্ট রয়েছে। ব্যাটারি হিসেবে রয়েছে 6,500 mAh, যা 90W ওয়্যারড, 30W ওয়্যারলেস, 7.5W রিভার্স ওয়্যারড এবং 5W ওয়্যারলেস রিভার্স চার্জিং সমর্থন করে।
কানেক্টিভিটির মধ্যে রয়েছে ডুয়াল ন্যানো সিম, 5G, 4G LTE, Wi-Fi 6, Bluetooth 5.4, NFC, GPS, FM Radio এবং USB Type-C পোর্ট। নিরাপত্তার জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছাড়াও X-axis লিনিয়ার মোটর, IR ব্লাস্টার এবং বিভিন্ন সেন্সর যুক্ত করা হয়েছে।
ফোনটি IP64 রেটিংসহ ধুলো ও পানির ছিটা থেকে সুরক্ষিত। এর মাপ 162.37 × 77.17 ×7.45 মিমি এবং ওজন 200 গ্রাম।
প্রি-বুকিং অফারে 7,999 টাকার সুবিধা দেওয়া হচ্ছে, যেখানে রয়েছে 12 মাস পর্যন্ত নো-কস্ট EMI, 3,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ব্যাংক ডিসকাউন্ট এবং 3,999 টাকার ফ্রি MagPower স্পিকার। এছাড়া ক্রেতারা পাবেন Buy Now Pay Later সুবিধা (9 মাস পর্যন্ত), অতিরিক্ত 1 বছরের ওয়ারেন্টি, 1 বছরের ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট এবং 5,000GB ক্লাউড স্টোরেজসহ Google Gemini সুবিধা।
আরও পড়ুন- ৩০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬ বাংলাদেশে জনপ্রিয় ফোনের তালিকা
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে – ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔










