আমাদের Telegram চ্যানেলে যুক্ত হোন

২০০MP ক্যামেরার নতুন ফোন আনছে ভিভো! প্রি-অর্ডারেই মিলবে স্মার্ট ঘড়ি

April 10, 2026 9:42 AM
২০০MP ক্যামেরার নতুন ফোন আনছে ভিভো!

দেশের স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে হাজির হচ্ছে Vivo। উন্নত ক্যামেরা প্রযুক্তি ও শক্তিশালী পারফরম্যান্সের সমন্বয়ে ‘ভিভো ভি৭০ এফই’ মডেলের একটি নতুন স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে ভিভো বাংলাদেশ।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এর ২০০ মেগাপিক্সেলের ওআইএস আল্ট্রা-ক্লিয়ার ক্যামেরা। এতে ব্যবহৃত হয়েছে ১/১.৫৬ ইঞ্চির এইচপি ফাইভ সেন্সর, যা বেশি আলো গ্রহণ করতে সক্ষম হওয়ায় কম আলোতেও উজ্জ্বল ও বিস্তারিত ছবি তুলতে পারবে ব্যবহারকারীরা।

আরও পড়ুন-কম দামে বড় চমক! নতুন বাজেট স্মার্টফোনে মিলছে 120Hz ডিসপ্লে ও ৬০০০mAh ব্যাটারি

শুধু তাই নয়, ফোনটিতে রয়েছে ৩০ গুণ পর্যন্ত জুম সুবিধা এবং সিআইপিএ ৪.০ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি। ফলে চলন্ত অবস্থায়ও স্থির ও ঝাপসামুক্ত ছবি তোলা সম্ভব হবে। ছবি সম্পাদনার জন্য যুক্ত করা হয়েছে এআই ম্যাজিক ল্যান্ডস্কেপ, যার মাধ্যমে সহজেই স্নো টাউন বা অরোরার মতো ভিজ্যুয়াল ইফেক্ট যোগ করা যাবে। পাশাপাশি এআই ইরেজ ৩ ও এআই রিটাচ সুবিধা থাকায় অপ্রয়োজনীয় অবজেক্ট সরিয়ে নিখুঁত ছবি তৈরি করা যাবে।

পারফরম্যান্সের দিক থেকেও ফোনটি বেশ শক্তিশালী। এতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো প্রসেসর, যা দৈনন্দিন ব্যবহার থেকে শুরু করে গেমিং—সব ক্ষেত্রেই মসৃণ অভিজ্ঞতা দেবে। ফোনটি আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং সমর্থন করে, ফলে পানি ও ধুলাবালু থেকেও সুরক্ষিত থাকবে ডিভাইসটি।

ব্যাটারি সেকশনেও রয়েছে বড় আপগ্রেড। ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সঙ্গে থাকছে ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি, যার মাধ্যমে অল্প সময়েই চার্জ করা সম্ভব। কোম্পানির দাবি, এই ব্যাটারি অন্তত পাঁচ বছর ভালো পারফরম্যান্স দেবে।

ডিসপ্লে হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে ১.৫ কে ইনফিনিটি অ্যামোলেড স্ক্রিন, যা উচ্চ রেজোল্যুশনের ভিডিও ও কনটেন্ট দেখার অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।

স্টোরেজের ক্ষেত্রে ফোনটি ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজসহ পাওয়া যাবে। দুটি ভ্যারিয়েন্টে বাজারে আসছে ডিভাইসটি—৮ জিবি র‍্যাম সংস্করণের দাম ৫৬ হাজার ৯৯৯ টাকা এবং ১২ জিবি র‍্যাম সংস্করণের দাম রাখা হয়েছে ৬৫ হাজার ৯৯৯ টাকা।

আজ থেকেই ফোনটির প্রি-অর্ডার শুরু হয়েছে। বিশেষ অফার হিসেবে প্রি-অর্ডার বা ক্রয়ের সঙ্গে গ্রাহকরা একটি স্মার্ট ঘড়ি উপহার পাবেন। এছাড়া বাড়তি কোনো সুদ ছাড়াই কিস্তিতে ফোনটি কেনার সুবিধাও থাকছে।

একই সঙ্গে ভিভো তাদের আরেকটি মডেল ‘ভি৭০’-এর প্রি-অর্ডার কার্যক্রমও শুরু করেছে। এই ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের জাইস সুপার টেলিফটো ক্যামেরা এবং ২৫৬ ও ৫১২ জিবি স্টোরেজ অপশন। ৮ জিবি র‍্যাম সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৬৮ হাজার ৯৯৯ এবং ৮৭ হাজার ৯৯৯ টাকা। এই মডেলটির সঙ্গেও থাকছে আকর্ষণীয় উপহার হিসেবে স্মার্ট ঘড়ি।

বিশ্লেষকদের মতে, শক্তিশালী ক্যামেরা, বড় ব্যাটারি এবং প্রি-অর্ডার অফারের কারণে নতুন এই স্মার্টফোনটি দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলতে পারে।

আরও পড়ুন-৩০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬ বাংলাদেশে জনপ্রিয় ফোনের তালিকা

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

Communications Equipment

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

Sanaul Bari

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ। আমি মোঃ সানাউল বারী। পেশায় আমি একজন চাকরিজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। চাকরির পাশাপাশি, আমি গত ১৪ বছর ধরে আমার নিজস্ব ওয়েবসাইটে লেখালেখি করছি এবং আমার নিজস্ব ইউটিউব এবং ফেসবুকে কন্টেন্ট তৈরি করছি। বিশেষ দ্রষ্টব্য - লেখায় যদি কোনও ভুল থাকে, তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দিন। ধন্যবাদ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now