অ্যাপভিত্তিক পরিবহন সেবায় নতুন পরিবর্তন আনছে Uber। মোটরসাইকেলচালকদের জন্য ‘হাইব্রিড সাবস্ক্রিপশন’ মডেল চালু করেছে প্রতিষ্ঠানটি, যার মাধ্যমে চালকেরা এখন নিজেদের সুবিধামতো পূর্ণকালীন কিংবা খণ্ডকালীনভাবে রাইড শেয়ার করতে পারবেন।
বুধবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে উবার বাংলাদেশ এই তথ্য জানায়। এতে বলা হয়, নতুন এই মডেল চালকদের আয় ও কাজের স্বাধীনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন-পহেলা বৈশাখে সারা দেশে কৃষক কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী
উবারের এই নতুন সাবস্ক্রিপশন ব্যবস্থার সবচেয়ে বড় আকর্ষণ হলো—চালকেরা শূন্য শতাংশ কমিশনে রাইড শেয়ার করতে পারবেন। অর্থাৎ, প্রতিটি ট্রিপ থেকে অর্জিত পুরো অর্থই চালকের নিজের কাছে থাকবে। এতে বিশেষ করে যারা খণ্ডকালীনভাবে রাইড শেয়ার করেন, তাদের জন্য বাড়তি আয়ের সুযোগ তৈরি হবে।
উবার বাংলাদেশের কান্ট্রি হেড নাশিদ ফেরদৌস কামাল জানান, এই হাইব্রিড সাবস্ক্রিপশন মডেল চালকদের আরও বেশি নমনীয়তা দেবে। তিনি বলেন, চালকেরা এখন নিজেদের সময় অনুযায়ী কাজ করতে পারবেন, যা তাদের আয় বাড়ানোর পাশাপাশি কাজের স্বাধীনতা নিশ্চিত করবে। একই সঙ্গে অ্যাপের মাধ্যমে ট্রিপ বাড়লে যাত্রীদের নিরাপত্তাও আরও জোরদার হবে।
উবার সূত্রে জানা গেছে, এর আগে ২০২৩ সালে ঢাকায় প্রথমবারের মতো সাবস্ক্রিপশনভিত্তিক মডেল চালু করা হয়। সেই অভিজ্ঞতা ও ব্যবহারকারীদের প্রতিক্রিয়ার ভিত্তিতেই নতুন হাইব্রিড সাবস্ক্রিপশন মডেল চালু করা হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে চালকদের অফলাইনের পরিবর্তে অ্যাপভিত্তিক রাইড শেয়ারের দিকে আরও বেশি উৎসাহিত করা হবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। ফলে যাত্রী ও চালক উভয়ের জন্যই একটি নিরাপদ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর পরিবহন ব্যবস্থা গড়ে উঠবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই মডেল চালু হলে দেশের রাইড শেয়ারিং খাতে প্রতিযোগিতা বাড়বে এবং চালকদের আয় বৃদ্ধির পাশাপাশি যাত্রীসেবার মানও উন্নত হবে।
আরও পড়ুন-চালু হচ্ছে কৃষি কার্ড, কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔









