আমাদের Telegram চ্যানেলে যুক্ত হোন

পহেলা বৈশাখে সারা দেশে কৃষক কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখে সারা দেশে কৃষক কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী

দেশের কৃষি খাতকে আরও আধুনিক ও স্বচ্ছ ব্যবস্থাপনার আওতায় আনতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। আসন্ন পহেলা বৈশাখে সারা দেশে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রোববার (১৫ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সেখানে আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষের দিন থেকে মাঠপর্যায়ে কৃষকদের মধ্যে এই কার্ড বিতরণ কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও পড়ুন-VGF কার্ড কি? কারা পাবে, কত কেজি চাল পাওয়া যায় ও নতুন ডিজিটাল VGF কার্ডের বিস্তারিত

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, কৃষকদের জীবনমান উন্নয়ন এবং কৃষি ভর্তুকি ও সহায়তা সরাসরি তাদের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই আধুনিক ডেটাবেইসভিত্তিক কার্ড প্রকল্প চালু করা হচ্ছে।

সরকারি সূত্রে জানা গেছে, এই কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের একটি সমন্বিত ডিজিটাল তথ্যভান্ডার তৈরি করা হবে। এতে জমির পরিমাণ, উৎপাদিত ফসল, ভর্তুকি, কৃষিঋণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ থাকবে। ফলে প্রকৃত কৃষকদের চিহ্নিত করা সহজ হবে এবং সরকারি সহায়তা সরাসরি তাদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

এই বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আমিন উর রশীদ এবং কৃষি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এছাড়া প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ গুরুত্বপূর্ণ মতামত দেন।

বৈঠকে স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, কৃষক কার্ড চালু হলে কৃষি খাতে স্বচ্ছতা বাড়বে এবং প্রকৃত কৃষকরা সহজেই সরকারি ভর্তুকি, প্রণোদনা ও অন্যান্য সহায়তা পাবেন। পাশাপাশি কৃষি খাতে একটি আধুনিক তথ্যভিত্তিক ব্যবস্থাপনা গড়ে উঠবে।

বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখে এই কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে কৃষকদের জন্য নতুন একটি সুবিধা চালু হবে বলে আশা করা হচ্ছে। এতে দেশের কৃষি অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং কৃষকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরও পড়ুন-ফ্যামিলি কার্ড বিতরণ শুরু, মাসে ২৫০০ টাকা সহায়তা,যেসব এলাকায় কার্ড বিতরণ শুরু

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার হিসেবে আমি 'টেক বাংলা নিউজ' (ssitbari.com)-এ নিয়মিত বিভিন্ন তথ্যভিত্তিক ও আপডেটেড কনটেন্ট প্রকাশ করি। প্রযুক্তি, মোবাইল, গ্যাজেটসহ প্রয়োজনীয় অন্যান্য বিষয় সহজ ও বোধগম্য ভাষায় পাঠকদের কাছে তুলে ধরা আমার লক্ষ্য। নির্ভরযোগ্য তথ্য, বিশ্লেষণ ও উপকারী টিপসের মাধ্যমে পাঠকদের সঠিক দিকনির্দেশনা দেওয়ার চেষ্টা করি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now