আত্রাইয়ে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ নারীসহ গ্রেপ্তার ২
আত্রাইয়ে পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নওগাঁর আত্রাইয়ে পৃথক মাদকবিরোধী অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৪ অক্টোবর) দিবাগত রাতে পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে আত্রাই থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশের একটি দল উপজেলার প্রতিসর এলাকায় অভিযান পরিচালনা করে মোছা. মিথিলা খাতুন (১৯) নামে এক নারীকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
অন্যদিকে, একই রাতে উপজেলার বান্দাইখাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে মো. মাসুদ রানা (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, মাদকদ্রব্যের বিস্তার রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আত্রাই থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কেনাবেচা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
