লক্ষ্মীপুর শহরে অভিযানে ১৪ পিস ইয়াবাসহ যুবক আটক
মাদকবিরোধী অভিযানে ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার।
লক্ষ্মীপুর শহরে অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহিদ হাসান নাঈম (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (৪ অক্টোবর) বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার দিকে লক্ষ্মীপুর সদর থানাধীন বাগবাড়ি রোড এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহিদ হাসান নাঈম লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মো. জয়নাল আবেদীনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বাগবাড়ি রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে জাহিদ হাসান নাঈমকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি জিপারযুক্ত নীল রঙের পলিপ্যাকেটের ভেতর থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা ইয়াবাগুলো মিথাইল অ্যামফিটামিনযুক্ত মাদকদ্রব্য।
এ ঘটনায় লক্ষ্মীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আদনান আরিফ রিফাত বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা ও মাদক পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
