পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সেবায় নতুন কমিটি, দায়িত্ব পেলেন যারা

প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ণ
পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সেবায় নতুন কমিটি, দায়িত্ব পেলেন যারা

সিটিজেন চার্টার বাস্তবায়নে নতুন কমিটি পুনর্গঠন করেছে বাপশনিক

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বাপশনিক) সেবা প্রদান প্রতিশ্রুতি বা সিটিজেন চার্টার বাস্তবায়ন কার্যক্রম আরও কার্যকর করতে নতুন কমিটি পুনর্গঠন করা হয়েছে। কমিটিতে কর্তৃপক্ষের বিভিন্ন বিভাগের ১২ কর্মকর্তা ও বিশেষজ্ঞকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা ওই আদেশে বলা হয়, সেবা প্রদান প্রতিশ্রুতি ও বার্ষিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য কমিটিটি পুনর্গঠন করা হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, কমিটির আহ্বায়ক করা হয়েছে বাপশনিকের বিকিরণ, পরিবহন ও বর্জ্য নিরাপত্তা বিভাগের পরিচালক ড. জাহানারা বেগমকে। সদস্য হিসেবে রয়েছেন পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সোমা শীল, নিউক্লিয়ার সিকিউরিটি বিভাগের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. শামীম মাহবুব, নিউক্লিয়ার অ্যান্ড রেডিওলজিক্যাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট ও প্রশিক্ষণ বিভাগের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. মারিয়া ফেরদৌসী এবং নিউক্লিয়ার সেফটি বিভাগের সায়েন্টিফিক অফিসার বিরাজ কুমার সরকার।

কমিটির অন্য সদস্যরা হলেন নিউক্লিয়ার সেফগার্ডস বিভাগের সায়েন্টিফিক অফিসার ফারহানা হোসাইন, একই বিভাগের সায়েন্টিফিক অফিসার হোসেন মিফতাহ, বিপর্যয়নি বিভাগের সায়েন্টিফিক অফিসার মো. রফিকুল ইসলাম, নিউক্লিয়ার সেফটি বিভাগের সায়েন্টিফিক অফিসার এস এম নাজমুস সাকিব পিয়াস, নিউক্লিয়ার সেফটি বিভাগের ইঞ্জিনিয়ার পলাশ দে এবং বিপর্যয়নি বিভাগের সায়েন্টিফিক অফিসার মোসা. ফারজানা ইসরাত। আর মো. মাসুম রেজাকে বিকল্প ফোকাল পয়েন্ট হিসেবে রাখা হয়েছে।

অফিস আদেশে কমিটির কার্যপরিধিও নির্ধারণ করা হয়েছে। কমিটি ত্রৈমাসিক ভিত্তিতে সেবা প্রদান প্রতিশ্রুতি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট কর্মপরিকল্পনার সব কার্যক্রম সম্পাদন করবে। একই সঙ্গে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের দায়িত্বও থাকবে।

এ ছাড়া কমিটির গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়িত হচ্ছে কি না, তা নিয়মিত পর্যালোচনা করতে হবে। বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানোর দায়িত্বও কমিটির ওপর দেওয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, এ আদেশ জারির পর থেকেই কমিটি কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
এদিকে, অফিস আদেশের অনুলিপি বাপশনিকের সংশ্লিষ্ট বিভাগ ও কর্মকর্তাদের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখাতেও পাঠানো হয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page