পত্নীতলায় ৬০ পিস ট্যাপেন্টাডলসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
পত্নীতলায় ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নওগাঁর পত্নীতলায় ৬০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারের অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পত্নীতলা থানাধীন আকবরপুর গ্রামের ঈদগাহ সংলগ্ন ব্রিজের ওপর পাকা রাস্তা থেকে মোঃ রশিদুল (৩৫) ও তার স্ত্রী মোছা. বিউটি বেগম (৩০)-কে আটক করা হয়।
আটক রশিদুল আকবরপুর মন্ডলপাড়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। তার স্ত্রী বিউটি বেগমও একই এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, তাদের হেফাজত থেকে ৬০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত স্বামী-স্ত্রীর বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
