সেপ্টেম্বরেই শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটি, যেভাবে মিলবে
ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ২৩ সেপ্টেম্বর এক দিনের ছুটি থাকবে। এরপর ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের নিয়মিত কার্যক্রম চলবে। পরের দুই দিন ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি থাকবে।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর বুধবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। পরদিন বৃহস্পতিবার নিয়মিত শ্রেণি কার্যক্রম ও দাপ্তরিক কাজ চলবে।
তবে ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার কেউ ঐচ্ছিক ছুটি নিলে বুধবার থেকে শনিবার পর্যন্ত টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ তৈরি হবে। অর্থাৎ ২৩ সেপ্টেম্বরের নির্ধারিত ছুটির সঙ্গে ২৪ সেপ্টেম্বরের ঐচ্ছিক ছুটি এবং ২৫ ও ২৬ সেপ্টেম্বরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিন ছুটি পাওয়া সম্ভব হবে।
ছুটির তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, ২৬ সেপ্টেম্বর শনিবার মধু পূর্ণিমা পড়েছে। দিনটি সাপ্তাহিক ছুটির দিনে হওয়ায় এ উপলক্ষে আলাদা কোনো ছুটি থাকছে না।
ফলে সেপ্টেম্বরের ওই সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য নির্ধারিত ছুটির পাশাপাশি ঐচ্ছিক ছুটি নেওয়ার সুযোগ থাকলে চার দিনের অবকাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঐচ্ছিক ছুটি সংশ্লিষ্ট বিধি ও অনুমোদনের বিষয়টি প্রযোজ্য থাকবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
