ঢাকা-সিলেট মহাসড়ক কবে চালু হবে জানালেন সেতুমন্ত্রী
২০২৯ সালে ব্যবহার উপযোগী হবে ঢাকা-সিলেট মহাসড়ক
ঢাকা-সিলেট মহাসড়ক ২০২৯ সালের মাঝামাঝির মধ্যে জনগণের ব্যবহার উপযোগী হবে বলে প্রত্যাশা করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এক বক্তব্যে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক প্রকল্পে দীর্ঘদিন ধরে জমি অধিগ্রহণ ও অন্যান্য কাজের ধীরগতি ছিল। গত সাড়ে চার বছরে প্রকল্পটির মাত্র ১৮ শতাংশ জমি অধিগ্রহণ করা হয়েছিল। তবে গত ছয় মাসে তা বেড়ে ৬৫ শতাংশে উন্নীত হয়েছে।
তিনি জানান, প্রকল্পের ইউটিলিটি ও সার্ভিস শিফটিংয়ের কাজ আগে তেমন অগ্রসর হয়নি। বর্তমানে এসব কাজও সম্পন্ন করা হয়েছে।
শেখ রবিউল আলম বলেন, প্রকল্পটির ভৌত কাজের অগ্রগতি আগে ছিল মাত্র ১৩ শতাংশ। গত ছয় মাসে তা বেড়ে ৩৮ শতাংশ ছাড়িয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, আগামী দুই মাসের মধ্যে জমি অধিগ্রহণের কাজ শেষ হবে। এরপর নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ২০২৯ সালের মাঝামাঝির মধ্যে ঢাকা-সিলেট মহাসড়ক সম্পূর্ণভাবে জনগণের ব্যবহারের উপযোগী করা সম্ভব হবে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও জানান, জাতীয় গুরুত্ব বিবেচনায় সিলেট অংশের প্রথম সাত কিলোমিটার সংস্কার করে দ্রুত চলাচলের উপযোগী করার নির্দেশ দেওয়া হয়েছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
