প্রতিবন্ধীবান্ধব সমাজ গঠনে বাংলাদেশ হবে বিশ্বে রোল মডেল, স্বাস্থ্য প্রতিমন্ত্রী
প্রতিবন্ধীবান্ধব সমাজ গঠনে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, সরকারের সব মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করলে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশ বিশ্বমঞ্চে ‘ডিস্যাবিলিটি ইনক্লুসিভ সোসাইটি’ বা প্রতিবন্ধীবান্ধব সমাজ গঠনের একটি অনন্য রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে।
সোমবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরে ‘শিশুস্বর্গ মডেল’ বাস্তবায়ন শীর্ষক পাইলট প্রকল্প প্রণয়নে অংশীজন পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্যসেবা, পুনর্বাসন ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করতে হবে।
আরও পড়ুন-স্বাস্থ্যখাতে বড় ঘোষণা, সেপ্টেম্বরে চালু হবে আরও ৫ শিশু হাসপাতাল
প্রতিমন্ত্রী আরও জানান, শিশুস্বর্গ মডেলের মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ প্রতিবন্ধীবান্ধব সেবা ব্যবস্থায় আন্তর্জাতিক পরিমণ্ডলে ইতিবাচক উদাহরণ সৃষ্টি করতে পারবে।
অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফোয়ারা তাসনিম, অধ্যাপক ডা. জাহিদ রায়হান, পরিচালক অধ্যাপক ডা. জালাল উদ্দীন মোহাম্মদ রুমীসহ স্বাস্থ্য খাত ও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
