হামে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৬৯, ৫ শিশুর মৃত্যু

স্বাস্থ্য প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৫:৪১ অপরাহ্ণ
হামে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৬৯, ৫ শিশুর মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।

দেশে হামের সংক্রমণ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৬৯ শিশু আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (১২ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে একজনের শরীরে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছিল। বাকি চার শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। নিশ্চিত হাম শনাক্ত হওয়া শিশুটির মৃত্যু হয়েছে ঢাকায়। আর উপসর্গ নিয়ে মারা যাওয়া চার শিশুর মধ্যে দুইজন ঢাকায়, একজন সিলেটে এবং একজন বরিশালে মারা গেছে।

একই সময়ে সারা দেশে ৯৬৯ জন শিশু হাম অথবা হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে পরীক্ষার মাধ্যমে ৯০ জনের হাম নিশ্চিত হয়েছে। অন্যরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন বা পর্যবেক্ষণে রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই শিশুদের নির্ধারিত সময় অনুযায়ী টিকা দেওয়া, জ্বরের সঙ্গে শরীরে লালচে র‍্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজন হলে আক্রান্ত শিশুকে আলাদা রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন-হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, চার মাসে প্রাণ গেল ৬৬০ জনের

হাম প্রতিরোধে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় শিশুদের নিয়ে আসা এবং অভিভাবকদের সচেতনতা বাড়ানোই সবচেয়ে কার্যকর উপায়। একই সঙ্গে সন্দেহজনক উপসর্গ দেখা দিলে দেরি না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন তারা।

আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন