৮১০০mAh ব্যাটারি নিয়ে আসছে vivo Y500, থাকছে ১.৫কে AMOLED ডিসপ্লে

টেলিকম বিষয়ক প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৫:৪৭ অপরাহ্ণ
৮১০০mAh ব্যাটারি নিয়ে আসছে vivo Y500, থাকছে ১.৫কে AMOLED ডিসপ্লে

৮১০০mAh ব্যাটারি নিয়ে আসছে vivo Y500

স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে আসছে ভিভোর ওয়াই সিরিজের নতুন ডিভাইস ভিভো ওয়াই৫০০ (vivo Y500)। শক্তিশালী ব্যাটারি, বড় ডিসপ্লে এবং আধুনিক ডিজাইনের সমন্বয়ে তৈরি এই স্মার্টফোনটি দীর্ঘ সময় নিরবচ্ছিন্ন ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যেই আনা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ভিভোর তথ্য অনুযায়ী, নতুন ওয়াই৫০০-এ থাকছে ৮,১০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার (mAh) BlueVolt ব্যাটারি, যা একবার চার্জে দীর্ঘ সময় ভিডিও দেখা, গেম খেলা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার এবং দৈনন্দিন কাজ চালিয়ে নেওয়ার সুবিধা দেবে। পাশাপাশি ফোনটিতে Bypass Charging ও Reverse Charging প্রযুক্তিও থাকবে।

ডিসপ্লের দিক থেকেও ফোনটি বেশ আকর্ষণীয়। এতে রয়েছে ৬.৮৩ ইঞ্চির ১.৫কে AMOLED ডিসপ্লে, যা উজ্জ্বল রঙ, উন্নত কনট্রাস্ট এবং আরও প্রাণবন্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে। উচ্চ ব্রাইটনেস এবং আই-কেয়ার প্রযুক্তি থাকায় ঘরের বাইরে কিংবা দীর্ঘ সময় ব্যবহারেও স্বাচ্ছন্দ্য পাওয়া যাবে বলে দাবি করেছে ভিভো।

ফটোগ্রাফিপ্রেমীদের জন্য ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের Sony প্রধান ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এছাড়া পানির নিচে ছবি তোলার সুবিধাসহ বিভিন্ন এআই-ভিত্তিক ক্যামেরা ফিচার যুক্ত করা হয়েছে।

পারফরম্যান্সের জন্য ডিভাইসটিতে ৬ ন্যানোমিটার প্রযুক্তিনির্ভর একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে বড় ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম থাকায় দীর্ঘ সময় গেমিং বা ভারী কাজেও ফোন অতিরিক্ত গরম হওয়ার আশঙ্কা কম থাকবে। পাশাপাশি IP68 ও IP69 মানের পানি ও ধুলা প্রতিরোধ সুবিধাও থাকবে।

ভিভো জানিয়েছে, নতুন ওয়াই৫০০ মূলত এমন ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছে, যারা দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ, উন্নত মাল্টিমিডিয়া অভিজ্ঞতা এবং টেকসই স্মার্টফোন খুঁজছেন। ডিভাইসটির দাম ও বিভিন্ন বাজারে উন্মোচনের সময়সূচি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি। তবে খুব শিগগিরই এ বিষয়ে আরও তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন