গ্রুপসেরা আর্জেন্টিনা, শেষ ৩২-এ প্রতিপক্ষ হতে পারে যেসব দল

reporter
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
গ্রুপসেরা আর্জেন্টিনা, শেষ ৩২-এ প্রতিপক্ষ হতে পারে যেসব দল

গ্রুপসেরা আর্জেন্টিনা, শেষ ৩২-এ প্রতিপক্ষ হতে পারে যেসব দল

অস্ট্রিয়াকে হারিয়ে আগেই বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। এবার গ্রুপ–সেরা হওয়ার আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। একই গ্রুপের অন্য ম্যাচে জর্ডানকে হারিয়ে আলজেরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ‘জে’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হয়েছে লিওনেল মেসিদের।

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় টুর্নামেন্টের সূচি অনুযায়ী শেষ ৩২-এ ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বর্তমানে সেই অবস্থানে রয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। ফলে এই মুহূর্তে মেসিদের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় আছে লাতিন আমেরিকার দলটি।

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার শেষ ৩২-এর ম্যাচ। তবে প্রতিপক্ষ এখনো নিশ্চিত নয়। কারণ ‘এইচ’ গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচগুলোই নির্ধারণ করবে কার বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা।

গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে স্পেন ও উরুগুয়ে। অন্য ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবে সৌদি আরব। এই দুই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে শেষ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষের পরিচয়।

বর্তমান হিসাব অনুযায়ী উরুগুয়ে সবচেয়ে এগিয়ে থাকলেও সমীকরণ পাল্টে যেতে পারে শেষ ম্যাচেই। স্পেন, কেপ ভার্দে কিংবা সৌদি আরব—যে কোনো দলই শেষ পর্যন্ত আর্জেন্টিনার সামনে এসে দাঁড়াতে পারে।

আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষের সমীকরণ
স্পেন হতে পারে যদি—

  • উরুগুয়ে স্পেনকে হারায় এবং কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচ ড্র হয়।
  • উরুগুয়ে স্পেনকে হারায় এবং সৌদি আরব কেপ ভার্দেকে পরাজিত করে।

কেপ ভার্দে হতে পারে যদি—

  • স্পেন উরুগুয়েকে হারায় এবং কেপ ভার্দে সৌদি আরবকে হারায়।
  • স্পেন উরুগুয়েকে হারায় এবং কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচ ড্র হয়।

সৌদি আরব হতে পারে যদি—

  • স্পেন উরুগুয়েকে হারায় এবং সৌদি আরব কেপ ভার্দেকে হারায়।
  • স্পেন-উরুগুয়ে ম্যাচ ড্র হয় এবং সৌদি আরব জয় পায়।

সব মিলিয়ে শেষ রাউন্ডের ম্যাচগুলো শেষ না হওয়া পর্যন্ত আর্জেন্টিনার নকআউট প্রতিপক্ষ নিশ্চিত হচ্ছে না। তবে ফুটবলপ্রেমীরা এখন থেকেই সম্ভাব্য স্পেন-আর্জেন্টিনা কিংবা উরুগুয়ে-আর্জেন্টিনা লড়াইয়ের অপেক্ষায় রয়েছেন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন