শরীয়তপুর সদর হাসপাতালের হামলার প্রতিবাদে নেত্রকোনা সদর হাসপাতালে বিক্ষোভ ও মানববন্ধন

Netrobangla24 Desk
প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬, ৪:৫৬ অপরাহ্ণ
শরীয়তপুর সদর হাসপাতালের হামলার প্রতিবাদে নেত্রকোনা সদর হাসপাতালে বিক্ষোভ ও মানববন্ধন

শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসক ডা. নাসির ইসলামসহ অন্যান্য কর্মচারীদের ওপর সম্প্রতি সংঘটিত হামলার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) দুপুর পৌনে ১টায় নেত্রকোনা সদর হাসপাতালের চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে হাসপাতালের চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, টেকনিশিয়ানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. একরামুল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডেন্টিস্ট জহির তালুকদার।

এ সময় বক্তব্য রাখেন

নেত্রকোনা জেলা সদর হাসপাতালের সিনিয়র নার্স স্মৃতি বেগম, আরএমও ডা. মো. মাজহারুল আমীন এবং তত্ত্বাবধায়ক ডা. মো. একরামুল হাসান।

বক্তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, শরীয়তপুর সদর হাসপাতালের ডা. নাসির ইসলামসহ নার্স, কর্মচারী ও আনসার সদস্যদের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে হাসপাতালগুলোতে কর্মরত চিকিৎসক, নার্স, টেকনোলজিস্টসহ সকল কর্মচারীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

আয়োজকরা জানান, হাসপাতালের সকল চিকিৎসক ও কর্মচারীদের অংশগ্রহণে কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন