খালিয়াজুরীতে ক্ষতিগ্রস্ত ৫২০ কৃষক পরিবারকে কারিতাসের সহায়তা

Netrobangla24 Desk
প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৩:১৩ অপরাহ্ণ
খালিয়াজুরীতে ক্ষতিগ্রস্ত ৫২০ কৃষক পরিবারকে কারিতাসের সহায়তা

নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ৫২০ কৃষক পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে কারিতাস বাংলাদেশ।

রোববার (১৭ মে) বিকেলে উপজেলার খালিয়াজুরী সদর ও গাজীপুর ইউনিয়নে এ সহায়তা বিতরণ করা হয়।

কারিতাস বাংলাদেশ জানায়, হাওরে ফসলহানিতে ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের জরুরি সহায়তা ও কৃষি পুনর্বাসনের লক্ষ্যে ‘স্টার্ট ফান্ড বাংলাদেশ’-এর সহযোগিতায় প্রতিটি পরিবারকে ৬ হাজার টাকা করে মোট ৩১ লাখ ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

খালিয়াজুরী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কারিতাসের ময়মনসিংহ অঞ্চলের ঊর্ধ্বতন হিসাব ও প্রশাসনিক কর্মকর্তা রবীন্দ্রনাথ গাড়ির সভাপতিত্বে এবং টিম লিডার ড্যানিয়েল ধৃত স্নানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন।

এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্ট, স্থানীয় সংসদ সদস্যের সহকারী ব্যক্তিগত সচিব মো. জহির আহমেদ জিকু, উপজেলা বিএনপির সহ-সভাপতি ফুল মিয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন