বাল্যবিবাহ, নারী নির্যাতন ও সাইবার বুলিং প্রতিরোধে নেত্রকোনা সরকারি মহিলা কলেজে সচেতনতামূলক সভা

Netrobangla24 Desk
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ
বাল্যবিবাহ, নারী নির্যাতন ও সাইবার বুলিং প্রতিরোধে নেত্রকোনা সরকারি মহিলা কলেজে সচেতনতামূলক সভা

বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং ও সাইবার বুলিং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোনা সরকারি মহিলা কলেজে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ মে) সকাল ১১টার দিকে কলেজ মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের সহধর্মিণী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ডা. লুৎফা হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক গিয়াস উদ্দিন।

এসময় আরও উপস্থিত ছিলেন ডা. আফসানা শাহীন রিটা, কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সুধীজন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং ও সাইবার বুলিং প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পারিবারিক মূল্যবোধ জোরদার করা অত্যন্ত জরুরি। প্রধান অতিথি ডা. লুৎফা হক শিক্ষার্থীদের সচেতন, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন