অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত চলছে: ভুয়া তথ্য দিলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা
সাম্প্রতিক অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে নেত্রকোনা সদর ও বারহাট্টা উপজেলায় কৃষি বিভাগের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের কার্যক্রম চলমান রয়েছে।
এ বিষয়ে এক জরুরি বার্তায় জানানো হয়েছে, কোনো ব্যক্তি বা দলীয় নেতা-কর্মীর মাধ্যমে ভুয়া বা অসত্য তথ্য প্রদান করে তালিকায় নাম অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মানবিক সহায়তা যেন প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের নিকট পৌঁছে, সে বিষয়ে সবাইকে সততা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।
নির্দেশক্রমে—
অধ্যাপক ডাঃ মো: আনোয়ারুল হক
জাতীয় সংসদ সদস্য, নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা)
সভাপতি, নেত্রকোনা জেলা বিএনপি।

আপনার মতামত লিখুন
Array