মদনে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
তিন শ্রেণীর সালাত আদায়কারী সালাত আদায় করা সত্ত্বেও জাহান্নামে যাবে। এমন তিন শ্রেণী সম্পর্কে বর্ণনা করা হলো- ১. যারা অলসতা করে সঠিক সময়ে সালাত আদায় করে না, তাদের সালাত কবুল হবে না। তাদের জন্য পরকালে শাস্তি রয়েছে। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, ‘অতঃপর দুর্ভোগ ওই সব মুসল্লির জন্য, যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন’ (সূরা মাউন, আয়াত : ৪-৫)।
মদনে ২০০ পিস ইয়াবাসহ
মাদক কারবারি আটক
নেত্রবাংলা অনলাইন ডেস্কঃ
মদন থানা পুলিশ পশ্চিম ফতেপুর গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ সাজাপ্রাপ্ত এক মাদক কারবারিকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, মদন থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এসআই ফয়সাল ও এসআই তারা মিয়ার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বৃহস্পতিবার (৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ফতেপুর ইউনিয়নের পশ্চিম ফতেপুর গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ২০০ পিস ইয়াবাসহ সাজাপ্রাপ্ত মাদক কারবারি মোঃ জাহান মিয়াকে আটক করা হয়।
আটক জাহান মিয়া মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী দক্ষিণপাড়া গ্রামের মৃত ইনচান মিয়ার ছেলে।
পুলিশ আরও জানায়, জাহান মিয়ার বিরুদ্ধে এর আগেও একটি মাদক মামলা রয়েছে। ওই মামলায় তার বিরুদ্ধে দুই বছরের সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
মদন থানার ওসি (অপারেশন) অসীম সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামির বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন
Array