প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সম্মানি বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

Netrobangla24 Desk
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১১:৪৭ অপরাহ্ণ
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সম্মানি বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

অনলাইনে ই পাসপোর্ট করার নিয়ম ২০২২,

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শেষ কার্যদিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সম্মানি বাড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, শিশুদের মানসম্মত শিক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং শিক্ষার্থীদের জন্য ব্যাগ, ড্রেস ও জুতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিত করতে যেকোনো সমস্যায় দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। সাম্প্রতিক ভারী বর্ষণে দেশের বিভিন্ন অঞ্চলে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ায় আগেই তালিকা প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা দেওয়া যায়।

নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নারীদের পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। এ কারণে স্নাতক ও ডিগ্রি পর্যন্ত মেয়েদের জন্য ফ্রি শিক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ভালো ফলাফল করা শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও রাখা হবে।

‘ফ্যামিলি কার্ড’ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এটিকে শুধু সহায়তা নয়, বরং একটি বিনিয়োগ হিসেবে দেখতে হবে। সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে এর মাধ্যমে গ্রামীণ অর্থনীতি ধীরে ধীরে আরও শক্তিশালী হয়ে উঠবে।

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন