নেত্রকোনা জেলা পরিষদের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত
প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৬:৫০ পূর্বাহ্ণ
নেত্রকোনা জেলা পরিষদের
প্রথম মাসিক সভা অনুষ্ঠিত
এসিআই মোটরসে চাকরির সুযোগ, অভিজ্ঞতা ছাড়াই আবেদন
অক্টোবর ২, ২০২৬
নেত্রবাংলা অনলাইন ডেস্কঃ
নেত্রকোনা জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) পৌর শহরের নাগড়া এলাকায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু সভায় সভাপতিত্ব করেন। এটি তাঁর প্রথম মাসিক সভা।
সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এছাড়া জেলার ১০ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণও সভায় অংশ নেন।
সভায় জেলা পরিষদের চলমান উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন এবং জেলার বিভিন্ন এলাকায় অবকাঠামো মেরামত ও সংরক্ষণ বিষয়ক নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
