প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বারহাট্টায় ঢেউটিন ও চেক বিতরণ
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বারহাট্টা উপজেলা পরিষদের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হক। এসময় তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে এবং ভবিষ্যতেও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি দুর্যোগ মোকাবিলায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ জিনিয়া জামান। এছাড়াও উপস্থিত ছিলেন বারহাট্টা থানার অফিসার ইনচার্জ চম্পক দাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা-সহ জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মতামত লিখুন
Array