জুলাই থেকে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা হবে ১৫ শতাংশ

প্রকাশিত: 07-06-2026 11:42 PM

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা আগামী জুলাই থেকে আরও সাড়ে ৭ শতাংশ বাড়ছে। এর ফলে তারা মূল বেতনের ১৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা পাবেন। এ বিষয়ে ইতোমধ্যে সরকারি আদেশ জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

সরকার গত বছর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা দুই ধাপে মোট ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এর মধ্যে প্রথম ধাপে ২০২৫ সালের ১ নভেম্বর থেকে সাড়ে ৭ শতাংশ বৃদ্ধি কার্যকর করা হয়। দ্বিতীয় ধাপ অনুযায়ী চলতি বছরের ১ জুলাই থেকে আরও সাড়ে ৭ শতাংশ বৃদ্ধি কার্যকর হবে।

আরও পড়ুন- তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার বাউবির

অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী বাড়িভাড়া ভাতা বৃদ্ধির সরকারি আদেশ আগেই জারি করা হয়েছে। ফলে নির্ধারিত সময়েই শিক্ষকরা বর্ধিত হারে ভাতা পাবেন। এ বিষয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক কর্মকর্তাও একই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জুলাই থেকে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির বিষয়টি আগেই চূড়ান্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে যে বিভ্রান্তি বা সংশয় ছড়ানো হচ্ছে, তার কোনো ভিত্তি নেই।

বাড়িভাড়া ভাতা বৃদ্ধিসংক্রান্ত সরকারি চিঠিতে বলা হয়েছে, বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য ২০২৫ সালের ১ নভেম্বর থেকে মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা নির্ধারণ করা হয়। একই সঙ্গে ২০২৬ সালের ১ জুলাই থেকে অতিরিক্ত আরও ৭ দশমিক ৫ শতাংশ যোগ করে মোট ১৫ শতাংশ হারে ভাতা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে।

তবে বাড়িভাড়া ভাতার ক্ষেত্রে সর্বনিম্ন ২ হাজার টাকা প্রযোজ্য থাকবে। অর্থাৎ কারও হিসাব অনুযায়ী ভাতার পরিমাণ ২ হাজার টাকার কম হলে তিনি ন্যূনতম ২ হাজার টাকা পাবেন।

সরকারি নির্দেশনায় আরও বলা হয়েছে, ভবিষ্যতে নতুন বেতনস্কেল কার্যকর হলে এই অতিরিক্ত সুবিধা সমন্বয় করা হবে। পাশাপাশি এমপিও নীতিমালা ও সংশ্লিষ্ট বিধিবিধান অনুসরণ করে নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরাই এ সুবিধা পাবেন।

নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে, বাড়িভাড়া ভাতা বৃদ্ধির ক্ষেত্রে কোনো বকেয়া প্রাপ্য হবে না। এছাড়া ভাতা প্রদানের ক্ষেত্রে সব আর্থিক বিধি-বিধান অনুসরণ করতে হবে। ভবিষ্যতে কোনো অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী জুলাই থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ১৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা পাবেন। ফলে দীর্ঘদিনের দাবির পর শিক্ষকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আর্থিক সুবিধা হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র: দৈনিক শিক্ষাডটকম

আরও পড়ুন- শিক্ষায় আসছে বড় পরিবর্তন, কর্মমুখী কারিকুলামের নির্দেশ প্রধানমন্ত্রীর
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার হিসেবে আমি 'টেক বাংলা নিউজ' (ssitbari.com)-এ নিয়মিত বিভিন্ন তথ্যভিত্তিক ও আপডেটেড কনটেন্ট প্রকাশ করি। প্রযুক্তি, শিক্ষা, চাকরি,ইসলামিক,দ্রব্যমূল্য, বাজার ও প্রয়োজনীয় অন্যান্য বিষয় সহজ ও বোধগম্য ভাষায় পাঠকদের কাছে তুলে ধরা আমার লক্ষ্য। নির্ভরযোগ্য তথ্য, বিশ্লেষণ ও উপকারী টিপসের মাধ্যমে পাঠকদের সঠিক দিকনির্দেশনা দেওয়ার চেষ্টা করি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now