বাংলাদেশে অসহায় ও দুস্থ নারীদের এবং শিশুদের সহায়তায় গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়-এর অধীন মহিলা বিষয়ক অধিদপ্তর। সংস্থাটির পরিচালিত ‘দুঃস্থ মহিলা ও শিশু সাহায্য তহবিল’ থেকে আর্থিক সহায়তা পেতে আগামী ২০ মে’র মধ্যে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন-অনলাইনে বর্তমানে কোন কোন ভাতা আবেদন চালু আছে এবং কীভাবে আবেদন করবেন
সম্প্রতি অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) শবনম শিরিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের অসহায়, অসুস্থ, অনাথ, আর্থিকভাবে দুর্বল নারী ও শিশুদের সহায়তার লক্ষ্যে এই তহবিল থেকে এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়ে থাকে। এছাড়াও এসিড আক্রান্ত, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার জন্যও এই তহবিল থেকে সহায়তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুদান পেতে আগ্রহীদের নির্ধারিত আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে। আবেদন ফরম এবং শর্তাবলী পাওয়া যাবে অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট dwa.gov.bd-এ। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কার্যালয় থেকেও আবেদনপত্র সংগ্রহ করা যাবে।
জেলায় বসবাসকারী আবেদনকারীরা সংশ্লিষ্ট জেলার উপপরিচালকের কার্যালয়ে এবং উপজেলা পর্যায়ের আবেদনকারীরা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে আবেদন জমা দিতে পারবেন। আবেদনকারী নিজে অথবা তার মনোনীত অভিভাবকও আবেদন জমা দিতে পারবেন বলে জানানো হয়েছে।
এ ক্ষেত্রে নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ২০ মে’র মধ্যে আবেদন জমা দিতে হবে এবং সংশ্লিষ্ট জেলা কার্যালয়গুলো যাচাই-বাছাই শেষে আবেদনপত্রগুলো ১৫ জুনের মধ্যে ঢাকায় অধিদপ্তরের উপকমিটির কাছে পাঠাবে।
এই তহবিল থেকে সাধারণত ৫ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়। তবে বিশেষ ক্ষেত্রে এর চেয়েও বেশি সহায়তা দেওয়া হতে পারে, যা নির্ভর করে আবেদনকারীর অবস্থা এবং সংশ্লিষ্ট কমিটির সুপারিশের ওপর।
সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর নারী ও শিশুদের জন্য এটি একটি কার্যকর সহায়তা হিসেবে কাজ করবে।
বিশেষজ্ঞদের মতে, সঠিকভাবে যাচাই-বাছাই করে প্রকৃত অসহায়দের কাছে এই সহায়তা পৌঁছানো গেলে তা দেশের সামাজিক উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে ইতিবাচক ভূমিকা রাখবে।
সূত্র-মহিলা বিষয়ক অধিদপ্তর প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তির ভিত্তিতে সংকলিত।
আরও পড়ুন-মাতৃত্বকালীন ভাতা অনলাইন আবেদন করার সঠিক এবং সবচাইতে সহজ নিয়ম (আপডেট)
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔










