রকেট মোবাইল ব্যাংকিং এর সুবিধা | Rocket Mobile Banking Facility

SSIT BARI DESK
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ১:৩৮ অপরাহ্ণ
রকেট মোবাইল ব্যাংকিং এর সুবিধা | Rocket Mobile Banking Facility

রকেট মোবাইল ব্যাংকিং এর সুবিধা

রকেট মোবাইল ব্যাংকিং এর সুবিধা বাংলাদেশের একটি জনপ্রিয় ব্যাংকিং প্রতিষ্ঠান হল ডাচ বাংলা ব্যাংক।বাংলাদেশের অন্যতম এই ডাচ বাংলা ব্যাংকের নিজস্ব মোবাইল ব্যাংকিং সেবার নাম হচ্ছে রকেট মোবাইল ব্যাংকিং সেবা। রকেট নাম রাখার পেছনে যুক্তি হল আকাশে উড়া  দ্রুত যান চলাচল করে থাকে রকেট। আর এই মোবাইল ব্যাংকিং সেবার রকেট বলতে দ্রুত চলাচল কে বোঝানো হয়েছে।

রকেটের নেয় মোবাইল ব্যাংকিং সেবা এখন মানুষের কাছে দ্রুত পৌঁছে যাচ্ছে এই নামের দ্বারা এটাই বোঝানো হয়েছে। রকেট মোবাইল ব্যাংকিং এর বিশেষ কিছু সুবিধা থাকার কারণে রকেট মোবাইল ব্যাংকিং এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রকেট মোবাইল ব্যাংকিং মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট নেটওয়ার্ক দুই ভাবেই সেবা প্রদান করে।

রকেট মোবাইল ব্যাংকিং কি

বাংলাদেশের অন্যতম ব্যাংক ডাচ বাংলা ব্যাংকের নিজস্ব মোবাইল ব্যাংকিং পরিষেবার নাম হলো রকেট মোবাইল ব্যাংকিং পরিষেবা। মোবাইলের মাধ্যমে গ্রাহককে ডিজিটাল ব্যাংকিং সেবা সর্বপ্রথম চালু করে ডাচ বাংলা ব্যাংক ২০১১ সালে। ২০১১ সালে মোবাইল ব্যাংকিং সেবা চালু হওয়ার পর এর নাম ছিল ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং পরিষেবা। ২০১৬ সালে এই ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং পরিষেবার নাম পরিবর্তন করে রাখা হয় রকেট মোবাইল ব্যাংকিং পরিষেবা।

অন্যান্য মোবাইল ব্যাংকিং পরিষেবার মতো রকেট মোবাইল ব্যাংকিং পরিষেবারও বিশেষ কিছু সুবিধা রয়েছে। গ্রাহকের কাছে জনপ্রিয়তা বৃদ্ধির সাথে সাথে রকেট ের সুযোগ সুবিধাও‌ দিন দিন বৃদ্ধি করছে।

রকেট মোবাইল ব্যাংকিং এর সুবিধা

রকেট  মোবাইল ব্যাংকিং বর্তমানে গ্রাহকে বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে আসছে। ডাচ বাংলা ব্যাংক এর আওতাভুক্ত রকেট সীমিত পরিসরে শুরুতে সেবা দিলেও বর্তমানে এর সেবা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং বা রকেটের সুবিধা গুলো হলো-

১) বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময় ব্যাংকিং সেবা প্রদান করা হয়।

২) রকেট মোবাইল ব্যাংকিং একটি সুবিধাজনক সহজলভ্য এবং নিরাপদ লেনদেনের মাধ্যম।

৩) রকেট মোবাইল ব্যাংকিং গ্রাহকের টাকা সঞ্চয়ের জন্য মোবাইল ব্যাংকিং সঞ্চয় বৃদ্ধিতে ভূমিকা রাখে।

৪) রকেট মোবাইল ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

৫) রকেট মোবাইল ব্যাংকিং একটি নিরাপদ ও প্রতারণারোধক লেনদেনের মাধ্যম হিসেবে সকলের নিকট জনপ্রিয়তা লাভ করেছে।

৬) রকেট মোবাইল ব্যাংকিং অনলাইন ব্যাংকিং এর সুবিধা গ্রাহককে প্রদান করে।

৭) রিয়েল টাইম অনলাইন ব্যাংকিং সুবিধা প্রদান করছে রকেট মোবাইল ব্যাংকিং পরিষেবা।

৮) ব্যাংকিং ও এডভান্স পেমেন্ট ট্রানজেকশন সুবিধা হাতের নাগালে নিয়ে এসেছে রকেট।ডাচ বাংলা ব্যাংকের পরিষেবা রকেটের মাধ্যমে সুলভ মূল্যে দেশের অসংখ্য এজেন্ট পয়েন্টে অ্যাডভান্স পেমেন্ট ট্রানজেকশন সম্ভব হচ্ছে।

৯) নিরাপদ অর্থ লেনদেন করছে রকেট মোবাইল ব্যাংকিং পরিষেবা। রকেট মোবাইল ব্যাংকিং পরিষেবার মধ্য টাকার সুরক্ষা নিয়ে কোন চিন্তার কারণ নেই।

রকেট মোবাইল ব্যাংকিং অ্যাপ

রকেট মোবাইল ব্যাংকিং অ্যাপ এর মধ্যে রয়েছে রকেট মোবাইল ব্যাংকিং এর সকল সেবা যা আপনি পাবেন হাতের নাগালে।রকেট মোবাইল ব্যাংকিং অ্যাপ টি ব্যবহার করে একজন গ্রাহক ক্যাশ আউট থেকে ক্যাশ ইন করা ছাড়াও সমস্ত সেবা ভোগ করতে পারবে।মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট, merchant payment ইত্যাদি সকল ধরনের সেবা অ্যাপের মাধ্যমে ঘরে বসে আপনি পেতে পারেন।

এছাড়াও আপনার একাউন্টে চেক করার জন্য যদি আপনি চেক কোড ডায়াল করে ব্যালেন্স চেক করা ঝামেলার মনে করেন তাহলে সহজেই আপনি রকেট মোবাইল ব্যাংকিং অ্যাপ টি থেকে আপনার ব্যালেন্স দেখতে পারেন।

গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন

এছাড়াও রকেট একাউন্টে ব্যাংক থেকে ফান্ড ট্রান্সফার করা কিংবা ব্যাংকে ফান্ড ট্রান্সফার করার মত কঠিন কঠিন কাজগুলো বেশ সহজে করা সম্ভব রকেট অ্যাপের মাধ্যমে।ডিবিএল এর কোর ব্যাংকিং এর সকল ফিচার রকেট অ্যাপ এ রয়েছে। রকেট অ্যাপ ব্যবহার করে নিকটস্থ ডিবিএল ব্রাঞ্চ এটিএম এজেন্ট বা মার্জেন্ট খুঁজে পাওয়া সম্ভব।

এই সমস্ত সেবাগুলো রকেট অ্যাপের মাধ্যমে পেতে অবশ্যই আপনি আপনার মোবাইলের অ্যাপ স্টোর বা প্লেস্টোর থেকে এখনই রকেট অ্যাপটি সার্চ করে ডাউনলোড করে নিন।

রকেট একাউন্টে ক্যাশ আউট চার্জ কত?

রকেট একাউন্টে ক্যাশ আউট চার্জ ১৬.৭০ টাকা। সেন্ট মানি করার ক্ষেত্রে একজন গ্রাহক ২৫ হাজার টাকা পর্যন্ত কোনরকম চার্জ ছাড়াই সেন্ড মানি করতে পারবে।রকেট একাউন্ট থেকে ডিবিএল ব্যাংক একাউন্টে বা কার্ড ট্রান্সফারের ক্ষেত্রে ০.৯% সেন্ড মানি ফি প্রযোজ্য।

রকেট মোবাইল ব্যাংকিং রেজিস্ট্রেশন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

রকেট মোবাইল ব্যাংকিং রেজিস্টার করার জন্য আপনাকে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র বা ডকুমেন্টস জমা দিতে হবে। যেসব কাগজপত্র বা ডকুমেন্টস দরকার সেগুলো হলো;

১) জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।

২) এক কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি।

৩) মোবাইল নাম্বার অর্থাৎ যে নাম্বার দিয়ে আপনি ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন সেই নাম্বার দিতে হবে।

এজেন্ট এর কাছ থেকে রকেট মোবাইল ব্যাংকিং রেজিস্টার করার পদ্ধতি

রকেট মোবাইল ব্যাংকিং রেজিস্ট্রেশন করতে আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের একটি শাখা বা ব্রাঞ্চে যেতে হবে। রকেট মোবাইল ব্যাংকিং রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন এ বিষয়টি  রকেট এজেন্টকে অবগত করতে হবে। তখন এজেন্ট পয়েন্ট থেকে আপনাকে একটি KYC রেজিস্ট্রেশন ফরম দিবে। এই ফরমটি আপনাকে যথাযথভাবে পূরণ করতে হবে।

ফরমটি পূরণ করার পর আপনার প্রয়োজনে ডকুমেন্টস গুলো জমা দিতে হবে।

গ্রাহকের নিবন্ধন সম্পূর্ণ করার পর IVR কর্তৃক একটি মোবাইল মেনু আসবে আপনার নম্বরে।

মোবাইল মেনু চেয়ে পাওয়ার পর আপনাকে ৪ ডিজিটের একটি পিন নাম্বার সিলেক্ট করতে হবে। এই পিন নাম্বারটি হবে আপনার মোবাইল ব্যাংকিংয়ের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস যা সব সময় মনে রাখতে হবে।

ঘরে বসে কিভাবে রকেট মোবাইল ব্যাংকিং একাউন্ট খুলবেন

তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যাপক প্রসারের সাথে সাথে বর্তমানে মোবাইল ব্যাংকিং সেবার সকলের নিকট সহজেই পৌঁছে যাচ্ছে। মোবাইল ব্যাংকিং এর সহজ ব্যবহারের কারণে বর্তমানে কারো শরণাপন্ন না হয়ে ঘরে বসেই নিজের একাউন্ট নিজেই খোলা সম্ভব হচ্ছে।

*প্রথমে রকেট সফটওয়্যার প্লে স্টোর থেকে ডাউনলোড করুন।

*রকেট সফটওয়্যারটি আপনার মোবাইলে ইন্সটল করে নিন।

*মোবাইল ব্যাংকিং রকেট এপস টি ওপেন করুন।

*এরপর আপনার জাতীয় পরিচয় পত্রের সামনের এবং পেছনের ছবি আপলোড করুন।

*আপনার নিজের একটি ছবি আপলোড করুন।

*আপনার সকল ইনফরমেশন গুলো চেক করে নিন।

*এরপর আপনার মোবাইল নাম্বারটি প্রদান করুন।

*আপনার মোবাইলের মেসেজ বা কলের মাধ্যমে যে ওটিপি কোড দেয়া হয়েছে সেটি দ্বারা ভেরিফিকেশন করুন।

*এরপর আপনার পছন্দমত একটি পিন কোড সেট আপ করুন।

ব্যাস আপনার একাউন্ট খোলা হয়ে যাবে এই প্রসেস ফলো করলে।

রকেট মোবাইল ব্যাংকিং এর সেবা সমূহ

রকেট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে একজন গ্রাহক বাংলাদেশের যে কোন স্থান থেকে ব্যাংকিং সুবিধা ভোগ করতে পারবে। বর্তমানে স্মার্টফোন নেই এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। এই স্মার্টফোনের দৌলতে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং সেবা আরো জনপ্রিয়  হয়ে উঠেছে গ্রাহকের কাছে। ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর সেবা সমূহ-

*রকেট মোবাইল ব্যাংকিং যেকোনো সময় গ্রাহককে ক্যাশ ইন করার সুবিধা প্রদান করে।

*যে কোন স্থান থেকে রকেট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে একজন গ্রাহক তার টাকা ক্যাশ আউট করতে পারে এজেন্ট পয়েন্টে গিয়ে।

* রকেট মোবাইল ব্যাংকিং গ্রাহককে মার্চেন্ট পেমেন্ট করার সুবিধা প্রদান করে।

*রকেট  মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ইউটিলিটি বিল পেমেন্ট করা যায়।

*রকেট  মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে চাকুরীজীবীদের বেতন প্রদান করা হয়।

*বিদেশে রেমিটেন্স ট্রান্সফার করার সুবিধা প্রদান করে রকেট মোবাইল ব্যাংকিং।

* রকেট এর মাধ্যমে মোবাইল ব্যালেন্স রিচার্জ করা যায়।

*রকেট এর মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে মোবাইল ব্যাংকিং এর সহায়তায় টাকা ট্রান্সফার করা যায় অন্যজনের একাউন্টে।

*রকেটের মাধ্যমে সরকারি ভাতা প্রদান করা হয়।

*রকেট মোবাইল ব্যাংকিং এটিএম হতে টাকা উত্তোলন করার সুবিধা প্রদান করে গ্রাহককে।

রকেট মোবাইল ব্যাংকিং চেক কোড

সাধারণত একজন গ্রাহকের একাউন্টে কত টাকা রয়েছে, কত টাকা খরচ হয়েছে, কত টাকা এড হয়েছে ইত্যাদি জানার জন্য নিজের একাউন্ট চেক করতে হয়।

রকেটে গ্রাহকের একাউন্ট চেক করার জন্য ২টি পদ্ধতি রয়েছে

১) ম্যানুয়ালি *৩২২# ডায়াল করে একাউন্ট চেক করা যায়।

২) রকেট অ্যাপ ব্যবহার করে একাউন্ট চেক করা যায়।

রকেট একাউন্টে পিন পরিবর্তন

রকেট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে খুব সহজে নিজের পিন নাম্বার নিজেই পরিবর্তন করা যায়। এই প্রসেসটি সহজ হওয়ায় তা গ্রহদের জন্য খুবই সুবিধাজনক হয়েছে। যেকোনো সময় গ্রাহকের পিন সংক্রান্ত কোনো সমস্যা হলে এজেন্টের কাছে দৌড়াদৌড়ি না করে ঘরে বসেই নিজের পিন নিজেই পরিবর্তন করতে পারবে। নিম্ম ে রকেট একাউন্টে প্রিন্ট পরিবর্তন করার নিয়ম দেওয়া হল-

*প্রথমে, আপনার মোবাইলের ডাইল অপশনে গিয়ে *৩২২#এই নাম্বারটি ডায়াল করে রকেট মেনুতে চলে যান।

*রকেট মেনুর সেভেন অপশন অর্থাৎ চেঞ্জ পিন অপশনে সিলেক্ট করুন।

*আপনার বর্তমান পিন দিয়ে রিপ্লে দিতে হবে।

*আপনার বর্তমান পিন দিয়ে রিপ্লে করার পর আপনি চার সংখ্যার নতুন পিন লিখে দিন।

*নতুন পিন লেখার পর রিপ্লে দিলে আপনার পিন নাম্বার সেট হয়ে যাবে।

বর্তমানে  রকেট মোবাইল ব্যাংকিং বাংলাদেশের স্বনামধন্য একটি নিরাপদ আর্থিক লেনদেন মাধ্যম। রকেট মোবাইল ব্যাংকিং এ USSD অথবা SMS+IVR ব্যবহার করা হয়ে থাকে। পিন প্রযুক্তিতে লেনদেনের জন্য USSD ও IVR এই দুইটি অত্যন্ত নিরাপদ পদ্ধতি।

ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং বা রকেট একাউন্টে গ্রাহকরা টাকা রেখে সন্তুষ্ট থাকার ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে দিন দিন।ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমিক গ্রাহকরা দুই ধরনের কার্যক্রম সম্পাদন করে থাকে। একটি হলো ব্যাংকিং কার্যক্রম ঘরে বসে সম্পাদন করতে পারে অন্যটি হলো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে মোবাইল রিচার্জ ইউটিলেটিভ বিল ইত্যাদি পরিশোধ করতে পারে। তাই নিরাপদ লেন দিনের জন্য নিশ্চিন্তে আপনি রকেট একাউন্ট তৈরি করতে পারেন।

সচরাচর জিজ্ঞাসা

রকেট মোবাইল ব্যাংকিং এর হেল্পলাইন নাম্বার কত?

উত্তর: রকেট কাস্টমার সার্ভিস হেল্পলাইন নাম্বার হলো ১৬২১৬।

কোন সিম দিয়ে রকেট একাউন্ট খোলা যায়?

উত্তর: রকেট একাউন্ট খোলার জন্য নির্দিষ্ট কোন সিম প্রয়োজন নেই। যে কোন সিম দিয়ে আপনি রকেট একাউন্ট খুলতে পারবেন।

রকেট মোবাইল ব্যাংকিং এর চেক কোড কত?

উত্তর: রকেট একাউন্ট বা ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর‌ চেক কোড হলো *৩২২#।

শেষ কথা-

প্রিয় পাঠক পাঠিকা বন্ধুরা আশা করছি আপনারা আজকের আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়েছেন। যারা রকেট মোবাইল ব্যাংকিং এর সুবিধা সম্পর্কে জানতেন না তারা অবশ্যই আজকের আর্টিকেলটি পড়ে জানতে পেরেছেন। আমার আর্টিকেলটি যদি আপনাদের সামান্য উপকারে আসে সেখানেই আমার সার্থকতা।

যদি আর্টিকেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার বন্ধুদের সাথে আমাদের ওয়েবসাইটটি শেয়ার করবেন। যেকোনো প্রয়োজনে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো পোস্ট এ পর্যন্তই।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন