এইচএসসি পাসে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে ৫৮৭ পদে বড় নিয়োগ
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে শিক্ষানবিশ এসবিএ-এ পদে ৫৮৭ জন নিয়োগ দেওয়া হবে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) রাজস্ব খাতভুক্ত ‘শিক্ষানবিশ এসবিএ-এ’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৫তম গ্রেডের এ পদে মোট ৫৮৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা
পদের নাম: শিক্ষানবিশ এসবিএ-এ
পদসংখ্যা: ৫৮৭টি
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীকে অবশ্যই এইচএসসি (বিজ্ঞান) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোনো পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএর নিচে থাকা যাবে না।
শারীরিক যোগ্যতা
প্রার্থীদের অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কঠোর পরিশ্রম করার পাশাপাশি বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনায় ওঠানামার সক্ষমতা থাকতে হবে।
এ ছাড়া বিদ্যুৎকেন্দ্রের পরিচালন বিভাগ, বিদ্যুৎ উপকেন্দ্রের পালা বা শিফটে কাজ করার আগ্রহ ও সক্ষমতা থাকতে হবে। কাজ শেখার আগ্রহ রয়েছে এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানে বিএনসিসি, স্কাউটিং বা শরীরচর্চাবিষয়ক ক্রীড়াকর্মে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন ও গ্রেড
নিয়োগপ্রাপ্তদের বেতন স্কেল হবে ৯,৭০০-২৩,৪৯০ টাকা।
পদটি গ্রেড-১৫ এর অন্তর্ভুক্ত।
নিয়োগের শর্ত
নির্বাচিত প্রার্থীদের প্রথমে এক বছর শিক্ষানবিশ এসবিএ-এ হিসেবে প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণ চলাকালে নির্ধারিত হারে ভাতা দেওয়া হবে।
প্রশিক্ষণ সফলভাবে শেষ করার পর শূন্য পদে মেধার ভিত্তিতে বিধি অনুযায়ী নিয়োগের বিষয়টি বিবেচনা করা হবে। তবে পদ শূন্য না থাকলে প্রশিক্ষণ শেষে সনদপত্র দিয়ে অব্যাহতি দেওয়া হতে পারে।
প্রার্থীদের আবেদন করার সময় কোনো কাগজপত্র পাঠাতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি এবং এক সেট সত্যায়িত কপি জমা দিতে হবে।
মুক্তিযোদ্ধা কোটা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সনদ জমা দিতে হবে।
বয়সসীমা
১ আগস্ট ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি
‘শিক্ষানবিশ এসবিএ-এ’ পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে—
সাধারণ প্রার্থীদের জন্য: ১১২ টাকা (টেলিটক সার্ভিস চার্জসহ)
অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য: ৫৬ টাকা (টেলিটক সার্ভিস চার্জসহ)
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের শেষ সময়
২৩ আগস্ট ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
