বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে ৫৮৭ পদে নিয়োগ, আবেদন শুরু ৩ আগস্ট
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে ৫৮৭ পদে নিয়োগ
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অধীন রাজস্বখাতভুক্ত ‘শিক্ষানবিশ এসবিএ-এ’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ৫৮৭। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২৩ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
চাকরির বিবরণ
পদের নাম: শিক্ষানবিশ এসবিএ-এ
পদসংখ্যা: ৫৮৭
শিক্ষাগত যোগ্যতা
এইচএসসি (বিজ্ঞান)/সমমান (বিজ্ঞান)। কোনো পরীক্ষাতেই ২য় বিভাগ/সমমানের জিপিএ/সিজিপিএ এর নিচে নয়।
শারীরিক যোগ্যতা
অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কঠোর পরিশ্রমসহ বিদ্যুতের খুঁটি ও স্থাপনায় উঠানামায় সক্ষমতা থাকতে হবে।
বয়সসীমা
১ আগস্ট ২০২৬ তারিখে তারিখে ১৮-৩২ বছর।
আবেদনের নিয়ম
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদন ফি
১১২ টাকা।
আবেদনের সময়সীমা
আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ৩ আগস্ট ২০২৬, সকাল ১০টা;
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৩ আগস্ট ২০২৬, বিকেল ৫টা।
শর্তগুলো
১. নির্বাচিত প্রার্থীরা ১ বছরের জন্য শিক্ষানবিশ এসবিএ-এ হিসেবে প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন। প্রশিক্ষণ চলাকালীন প্রশিক্ষণার্থী হিসেবে তাঁরা নির্ধারিত হারে প্রশিক্ষণ ভাতা পাবেন।
২. প্রশিক্ষণ সাফল্যজনকভাবে সমাপ্তির পর এসবিএ-এ পদ শূন্য থাকা সাপেক্ষে মেধার ভিত্তিতে বিধি মোতাবেক উক্ত পদে নিয়োগ বিবেচনা করা হবে। পদ শূন্য না থাকলে প্রশিক্ষণের পর সনদপত্র প্রদানপূর্বক অব্যাহতি দেওয়া হবে।
৩. ভবিষ্যতে এসবিএ-এ পদ শূন্য হওয়া সাপেক্ষে মেধা ও প্রচলিত বিধি অনুযায়ী পর্যায়ক্রমে নিয়োগ বিবেচিত হবে।
বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
