আবারও বৃষ্টির দাপট, কবে থেকে হতে পারে ভারি বৃষ্টি জানাল আবহাওয়া অফিস

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৪:২৬ অপরাহ্ণ
আবারও বৃষ্টির দাপট, কবে থেকে হতে পারে ভারি বৃষ্টি জানাল আবহাওয়া অফিস

দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন ভারি বর্ষণের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকাতেও বৃষ্টি হতে পারে।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য কয়েকটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পরিস্থিতিতে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর উড়িষ্যা ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর ওড়িষ্যা, দক্ষিণ ঝাড়খন্ড ও ছত্তিশগড় এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে।

অন্যদিকে মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, গভীর নিম্নচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন